ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির দফতর সম্পাদক তাওসিফুল ইসলাম তার সন্তানের নাম রেখেছেন শহীদ শরীফ ওসমান হাদির নামে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ২৪-এর গণঅভ্যুত্থানের অন্যতম নেতা হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তিনি এই নামকরণ করেছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তাওসিফুল ইসলাম বিষয়টি জানিয়ে তার সন্তানের ছবি এবং হাদির সঙ্গে কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন। তিনি জানান, হাদির সঙ্গে তার ব্যক্তিগত ভালো সম্পর্ক ছিলো। তার সন্তানের জন্য প্রথমে “তাশরিফুল মাহতিন আয়ান” নামটি প্রস্তাব করা হয়েছিলো, পরে তা পরিবর্তন করে রাখা হয় মাহতিম ওসমান হাদি।
তাওসিফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “হাদি ভাই সবসময় দেশের জন্য শহীদ হতে চেয়েছেন। তার প্রতি সম্মান ও ভালোবাসা থেকেই আমি আমার সন্তানের নাম হাদি রেখেছি। তিনি পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন।”
উল্লেখ্য, ১২ ডিসেম্বর ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শহীদ শরীফ ওসমান বিন হাদি। এরপর তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় ১৫ ডিসেম্বর তার মৃত্যু হয়।
ঢাকা
,
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সমালোচকদের জবাব দিয়ে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাবে নেইমার: রোনালদো
দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর
এবার ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল
দাদির জন্য বিশ্বকাপ জিততে চাই: অশ্রুভেজা কণ্ঠে ভিনিসিয়ুস
ব্রাজিলে খলিফা ওমর (রা.)-এর নামে দৃষ্টিনন্দন মসজিদ
আবারও ফাইনাল খেলবে আর্জেন্টিনা-ফ্রান্স, জানালো সুপারকম্পিউটার
অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করদাতাদের
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত বেড়ে ৩৫
মুসলিম পর্যটকদের সুবিধায় জাপানের শপিংমলে নামাজ কক্ষ
ট্রাম্পকে ‘হারু’ বললেন বাইডেন, আখ্যা দিলেন—অযোগ্য, দুর্নীতিগ্রস্ত ও ফালতু বলে
সন্তানের নাম ওসমান হাদি রাখলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০৭:৩৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- ৪৪৭ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ



























