ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করা লক্ষ্য: সংসদে প্রধানমন্ত্রী সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে গলা টিপে ধরছে কি না, সংসদে প্রশ্ন হান্নান মাসউদের যুবলীগ নেতাকে বাঁচাতে বিএনপি সভাপতির হুমকি বিগত ১৮ বছরে লোভ–লালসায় পা দিইনি: তথ্যমন্ত্রী পার্থ স্বৈরাচারের সময়ে বাপেক্সকে পঙ্গু করে রাখা হয়েছিল: প্রধানমন্ত্রী নিজের বি’রুদ্ধে অভি/যোগের প্রমাণ উন্মুক্ত করতে বললেন আসিফ মাহমুদ পে-স্কেল: ৫৩ বছরে ১৩০ থেকে পৌঁছেছে ১ লাখ ৫৬ হাজার বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেওয়ার দাবি নাকচ করল মালয়েশিয়া যুক্তরাষ্ট্রকে ধ্বং’স করতে ইরানকে গোপনে ‘ক্ষেপ/ণা/স্ত্র’ সহায়তা করছে রাশিয়া

হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫
  • ৪১৫ বার পড়া হয়েছে

এবার শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল হোতাকে গ্রেপ্তারে সরকার তৎপর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডের ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে এখনই সব বলা যাবে না।

আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, শরিফ ওসমান হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাকে গ্রেপ্তারে তৎপর রয়েছে সরকার। এ ঘটনায় অনেক অগ্রগতি হয়েছে। তবে গোপনীয়তার স্বার্থে সব বলা যাবে না। মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, হাদিকে হত্যাকারীরা দেশেও থাকতে পারে, বিদেশেও থাকতে পারে। কোথায় আছে, সেটি স্পষ্ট নয়। তবে বৈধ পথে বিদেশে যাওয়ার তথ্য নেই।

এ সময় তিনি বলেন, দেশে নিরাপত্তা ইস্যুতে কোনো শঙ্কা নেই। তবে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকসহ নিরাপত্তা ঝুঁকিতে থাকা ২০ জনকে গানম্যান দেয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ব্যাপারে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আসন্ন বড়দিন উপলক্ষে আতশবাজি পোড়ানো বন্ধ থাকবে। বড়দিনে সড়ক অবরোধ করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পদত্যাগ করলেন জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ

হাদি হত্যাকাণ্ডের অনেক অগ্রগতি হয়েছে, তবে সব বলা যাবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫