ঢাকা , সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::

ত্রিপুরায় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ বিএসএফ সদস্য

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৬৫ বার পড়া হয়েছে

এবার ভারতের ত্রিপুরার ধর্মনগরে কর্তব্যরত অবস্থায় বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) এক সদস্য নিজের অস্ত্রের গুলিতে আহত হয়েছেন। আহত জওয়ানের নাম বিপিন কুমার (৩৫)।

এ ঘটনাটি ঘটে সোমবার গভীর রাতে ধর্মনগরের মাহেশপুর এলাকায়। তিনি বিএসএফের ৯৭ নম্বর ব্যাটালিয়নের সদস্য হিসেবে সেখানে ডিউটি করছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে ধর্মনগর জেলা হাসপাতালে নেওয়া হয়।

এদিকে পুলিশ জানায়, রাতভর চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জি বি প্যান্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

বিএসএফ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, এটি একটি দুর্ঘটনা। দায়িত্ব পালনকালে বহন করা অস্ত্র থেকে অসাবধানতাবশত গুলি বেরিয়ে গেলে তিনি আহত হন। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ বুঝতে পেরেছে, ক্ষতিটা ওদেরই হয়েছে: দিলীপ ঘোষ

ত্রিপুরায় নিজের অস্ত্রেই গুলিবিদ্ধ বিএসএফ সদস্য

আপডেট সময় ১০:২৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫