ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন ২০০টিরও বেশি বিমান ভূপা’তিত করেছে ইরান: প্রতিরক্ষা বাহিনীর প্রধান কমান্ডার দেশের ইন্টারনেট নিয়ে বড় বিপদের শ’ঙ্কা ‘পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা যাবে না’ বাসের ধাক্কায় ক্ষতিগ্রস্ত পদ্মা সেতুর রেলিং মেরামতে খরচ হবে ২ লাখ টাকা সীমান্ত নিরাপত্তা বাড়াতে সিলেটে উদ্বোধন হলো ‘ড্রোন ওয়ারফেয়ার’ স্কুল ডিসেম্বরে আওয়ামী লীগকে ফেরাতে লংমার্চের ঘোষণা দিয়েছে জামায়াত-এনসিপি: রাশেদ খাঁন ভারতের কাছে আরও পাঁচটি এস-৪০০ বেচতে চায় রাশিয়া মক্কা জোটে যাওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনও আসেনি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মেসির অবসরের পরই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা

ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান: আন্দালিভ রহমান পার্থ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৫৪২ বার পড়া হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রাথমিক প্রার্থী তালিকা দুদফায় প্রকাশ করা হয়েছে। কিছু আসনে যুগপৎ আন্দোলনের সঙ্গীদের ছেড়ে দিয়েছে বিএনপি। আবার সম্প্রতি কিছু আসনে নিজ দলের প্রার্থীও বদল করা হয়েছে। ঢাকা-১৭ আসনটিতে বিএনপির পক্ষ থেকে এতোদিন কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। আসনটি ফাঁকা রাখা হয়েছিল। যুগপৎ আন্দোলনের সঙ্গীদের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে বিএনপির দীর্ঘদিনের মিত্র বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ গুরুত্বপূর্ণ এই আসনে ভোট করার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি এই আসন কেন্দ্রিক প্রচার চালিয়েছেন দীর্ঘ দিন। তবে শেষ মুহূর্তে এসে এই আসনকেন্দ্রিক রাজনীতিতে চমক এসেছে। ঢাকা-১৭ আসনে ভোট করছেন না পার্থ। বিষয়টি নিশ্চিত করেছেন পার্থ নিজেই।

আজ রোববার সকালে তিনি গণমাধ্যমকে জানান, ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান। তিনি আমাদের সবার সম্মানের রাজনীতিক। বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির কেন্দ্রবিন্দু। দীর্ঘদিন নির্বাসনে থেকে তিনি গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তার নেতৃত্বে আমরা যুগপৎ আন্দোলনে ছিলাম।আমি তারেক ভাইর সম্মানে ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করিনি। আমাদের সবার উচিত তারেক ভাইকে এই আসনে সমর্থন দেওয়া।

আপনি কোন আসন থেকে ভোট করবেন এমন প্রশ্নে পার্থ বলেন, আমার তো আগের আসন আছেই, যেখান থেকে এর আগে আমি এমপি হয়েছি। আমি ভোলা-১ আসন থেকে মনোনয়ন সাবমিট করে দিয়েছি। কোন প্রতীকে ভোট করবেন এমন প্রশ্নে পার্থ বলেন, আমি দলীয় প্রতীকেই ভোটের প্রস্তুতি নিচ্ছি।

বিএনপির একটি সূত্র জানায়, এই আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করতে পারেন। ইতোমধ্যে শনিবার গুলশান এলাকার নিজ বাসার ঠিকানায় ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারেক রহমান। এরপর থেকে তার এই আসনে নির্বাচন করার আলোচনা আরও জোরালো হচ্ছে।

এদিকে রোববার সকালে বিএনপির মিডিয়া সেল থেকে নিশ্চিত করা হয়েছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন।তার মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার। রোববার বেলা ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী অফিস সেগুনবাগিচা থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দস্যু বাহিনীকে চাঁদা দিয়েই বনে যাচ্ছেন জেলেরা, জিম্মি সুন্দরবন

ঢাকা-১৭ আসনে বেস্ট প্রার্থী তারেক রহমান: আন্দালিভ রহমান পার্থ

আপডেট সময় ০১:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫