ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১ ‘ফিলিস্তিন রাষ্ট্রের কোনো জায়গা নেই’, নির্বাচনের আগে কঠোর অবস্থানে নেতানিয়াহু র্নীতি কেলেঙ্কারির জেরে পদত্যাগ আর্জেন্টিনার শীর্ষ কর্মকর্তার ভিটামিন ‘এ’ ক্যাপসুলের মান নিয়ে আশ্বস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী আর্জেন্টিনার পথ এড়াতে কি ইচ্ছাকৃত ড্র পর্তুগালের? ইউরোপজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, ফ্রান্সে প্রাণহানি ছাড়াল হাজার লেবাননে অভিযানে প্রাণ গেল ইসরায়েলি প্লাটুন কমান্ডারের ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে কী বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ? অবশেষে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে’, এবার ভবিষ্যদ্বাণী ঘানার তান্ত্রিক বোন্সামের

অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ৮০৮ বার পড়া হয়েছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট তার অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। খবর প্রকাশ করেছে এবিসি নিউজ।

ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে ক্যারোলাইন লেভিট লেখেন, ‘ক্রিসমাসের জন্য আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার—২০২৬ সালের মে মাসে আমাদের পরিবারে আসছে একটি কন্যাশিশু।’ তিনি জানান, স্বামী নিকোলাস রিচিওর সঙ্গে পরিবার বড় করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রথম সন্তান শিগগিরই বড় ভাই হতে যাচ্ছে।

লেভিট আরও লেখেন, মাতৃত্ব সৃষ্টিকর্তার এক অনন্য আশীর্বাদ, যার জন্য তিনি গভীরভাবে কৃতজ্ঞ। তার ভাষায়, ‘মাতৃত্বই স্বর্গের সবচেয়ে কাছের অনুভূতি।’ পাশাপাশি পরিবারবান্ধব পরিবেশ তৈরির জন্য তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুজি ওয়াইলসের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২৮ বছর বয়সী ক্যারোলাইন লেভিট বর্তমানে যুক্তরাষ্ট্রের ইতিহাসে হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সেক্রেটারি। এর আগে ট্রাম্পের প্রথম প্রশাসনে তিনি প্রেস অফিসে কাজ করেন এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনি প্রচারণায় ট্রাম্পের প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২২ সালে নিজ রাজ্য নিউ হ্যাম্পশায়ার থেকে কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও সে সময় তিনি জয়ী হতে পারেননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ১ হাজার ৫২১

অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দিলেন ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট

আপডেট সময় ০৯:১৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫