ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন দুই তারকা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১০৫০ বার পড়া হয়েছে

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য ২০ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। সবাইকে অবাক করে দিয়ে এই স্কোয়াড থেকে বাদ পড়েছেন নিয়মিত অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্ত এবং ফিনিশার হিসেবে পরিচিত জাকের আলী অনিক। ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন উইকেটকিপার-ব্যাটার লিটন কুমার দাস। সহ-অধিনায়কের ভূমিকায় থাকছেন মোহাম্মদ সাইফ হাসান। আইসিসির নিয়ম অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কোনো কারণ ছাড়াই ঘোষিত প্রাথমিক দলে পরিবর্তন আনতে পারবে বিসিবি।

এরপর কোনো বদল আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের প্রয়োজন হবে। ফলে বিপিএলের ফর্ম বিবেচনায় শেষ মুহূর্তে দু-একজন ক্রিকেটার অদলবদল হওয়ার সম্ভাবনা এখনো শেষ হয়ে যায়নি। আগামী ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর কলকাতায় ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে লড়বে টাইগাররা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুম্বাইয়ের মাঠে নেপালের মুখোমুখি হবে লাল-সবুজ বাহিনী।

বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং শরিফুল ইসলাম।

ইতিমধ্যেই অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো পরাশক্তিরা তাদের দল ঘোষণা করে দিয়েছে। এখন দেখার বিষয়, তারুণ্যনির্ভর এই দল নিয়ে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশ কেমন চমক দেখাতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশের দল ঘোষণা, বাদ পড়লেন দুই তারকা

আপডেট সময় ০১:৩৯:২২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬