ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০

বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসি, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায়!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
  • ২১৫৮ বার পড়া হয়েছে

এবার মোস্তাফিজ ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। সেই সঙ্গে আইসিসিকে জানানো হয়েছে বাংলাদেশের ম্যাচগুলো অন্য কোনো ভেন্যুতে আয়োজনের জন্য। আর এই প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসিও। গতকাল রোববার (৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ক্রিকবাজ।

প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় স্থানান্তর করতে আপত্তি করছে না। তবে এমন সিদ্ধান্ত এলে টুর্নামেন্টের সূচিতে কিছু পরিবর্তন আনতে হতে পারে, যা আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত করা সম্ভব। আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে গ্রুপ ‘সি’তে। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।

সূচি অনুযায়ী বাংলাদেশের সব ম্যাচই ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর মধ্যে কলকাতার ইডেন গার্ডেন্সে তিনটি ম্যাচ এবং মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি ম্যাচ নির্ধারিত ছিল। এর আগে ঢাকায় জরুরি সভা করে বিসিবি সিদ্ধান্ত নেয়—বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় দল ভারতে সফর করবে না।

বিসিবির পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে উদ্বেগ এবং বাংলাদেশ সরকারের পরামর্শ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্তের আলোকে বিসিবি আনুষ্ঠানিকভাবে আইসিসির কাছে অনুরোধ জানিয়েছে, যেন বাংলাদেশের সব ম্যাচ ভারত ছাড়া অন্য কোনো ভেন্যুতে আয়োজনের বিষয়টি বিবেচনা করা হয়।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার আশঙ্কা, সারা দেশে সতর্কতা জোরদার

বিসিবির প্রস্তাবে সাড়া দিয়েছে আইসিসি, বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায়!

আপডেট সময় ১০:১৪:১০ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬