ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রলপাম্পের সহকারী ব্যবস্থাপককে কুপিয়ে ১ কোটি ২১ লাখ টাকা ছিনতাই ছাত্রদল-ছাত্রশিবিরের সমঝোতা শেষে হলে উঠলেন শিবিরের নেতা-কর্মীরা ‘কোটা গেছে যেই পথে, কমিটি যাবে সেই পথে’ স্লোগানে উত্তাল ঢাবি শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা, রাবিতে শিবিরের বিক্ষোভ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কয়েক ঘণ্টা পরেই দিল্লিতে দীনেশ ত্রিবেদী ছেলে বিসিএস কর্মকর্তা, বাবা এবার এসএসসি পাশ করলেন ঠাকুরগাঁওয়ের ৫ স্কুলে কেউই পাশ করেনি, হতাশ না হয়ে চেষ্টার পরামর্শ মির্জা ফখরুলকন্যার সন্ধানের ৩ দিন পর যেভাবে ৯৬টি ল্যান্ড মাইন নিস্ক্রিয় করলো সেনাবাহিনী ‘ম্যানেজিং কমিটির ক্ষমতায় শিক্ষক নিয়োগ’-অবস্থান স্পষ্ট করলেন শিক্ষামন্ত্রী

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান, ত্যাগের শিক্ষা ধারণ করে সম্প্রীতির আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • ২৯০ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক শুভেচ্ছাবার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, “ঈদুল আজহা ত্যাগের উৎসব। কোরআনের বাণী অনুযায়ী, আল্লাহর কাছে পশুর মাংস বা রক্ত নয়, মানুষের মনের পবিত্র ইচ্ছাই পৌঁছে। এই ঈদের মধ্য দিয়ে আত্মশুদ্ধি, আত্মত্যাগ ও আল্লাহর নৈকট্য লাভের যে শিক্ষা, তা সমাজে ঐক্য, সংহতি ও সৌহার্দ্য সৃষ্টি করে।”

তারেক রহমান উল্লেখ করেন, “গত দেড় দশক ধরে দেশবাসী ফ্যাসিবাদের কঠিন সময় পার করেছে। গত বছর ৫ আগস্ট ফ্যাসিবাদী শক্তির পতনের পর এবার ঈদুল আজহা কিছুটা স্বস্তির পরিবেশে উদযাপন করতে পারবে মানুষ। তবে রাজনৈতিক ও সামাজিক মূল্যবোধের চরম অবক্ষয়ের কারণে এখন প্রয়োজন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটিয়ে শান্তি, নৈতিকতা ও সাম্য প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন, “দেশে দ্রব্যমূল্য, দুর্নীতি, পানি-বিদ্যুৎ-গ্যাস সংকটসহ নানামুখী সংকটে সাধারণ মানুষ চরম দুর্দশায় দিন কাটাচ্ছে। এমন অবস্থায় ঈদের আনন্দ যেন সবার মাঝে ছড়িয়ে পড়ে, কেউ যেন অভুক্ত না থাকে—সে বিষয়ে সকলের খেয়াল রাখা জরুরি।”

তারেক রহমান ঈদুল আজহার ত্যাগের শিক্ষা ব্যক্তিগত ও সমাজজীবনে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, “ত্যাগের চেতনা ধারণ করে সবাই মিলে যদি মানবকল্যাণে আত্মনিয়োগ করি, তবে মহান আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভ করা সম্ভব।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ছাত্র আন্দোলনে আবারো উত্তাল ভারত

ঈদুল আজহায় দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তারেক রহমান, ত্যাগের শিক্ষা ধারণ করে সম্প্রীতির আহ্বান

আপডেট সময় ০৮:৩০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫