ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করার আহ্বান স্পিকারের যুবদল নেতা নয়নের ‘দাড়িওয়ালাদের আস্তানা’ স্লোগানের প্রতিবাদ জামায়াতের পাকিস্তানের ‘স্বৈরাচারীদের’ রুখে দেওয়ার আহ্বান ইমরান খানের ছেলের বাবার কষ্টের দিন শেষ করার স্বপ্ন, নিয়োগের আগেই থামল সোহানের পথ কেউ চাঁদা চাইলে থানায় সোপর্দ করবেন: ধর্মমন্ত্রী এবার মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, অফিসে হামলা-ভাঙচুর নিরাপত্তা জোরদারে সামরিক সরঞ্জাম নিরাপদ স্থানে সরাল ইরান একতরফা সামরিক পদক্ষেপের বিরুদ্ধে চীন, ফিলিস্তিন ইস্যুতে দ্বি-রাষ্ট্র সমাধানের জোরালো আহ্বান বর্তমান সরকার যুবকদের লুটতরাজের জন্য দলীয় ক্যাডার বানাচ্ছে: সাবেক শিবির সভাপতি

পায়ে হেঁটে বাসা থেকে বিএনপির অফিসে গেলেন তারেক রহমান, এগিয়ে আসা পথচারীদের সাথে করলেন মুসাফা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

এবার সবাইকে অবাক করে পায়ে হেঁটে নিজ বাসভবন থেকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বলেন, তারেক রহমান বিকাল পৌনে চারটায় গুলশান এভিনিউর বাসা থেকে পায়ে হেঁটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের উদ্দেশে রওনা হন। গতকাল বিকেল ৪টা ৪ মিনিটে অফিসে পৌঁছান।

দলীয় নেতারা জানান, তারেক রহমান নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করেন। সেখান থেকে গুলশান-২-এর বাসায় যান। হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নেন পায়ে হেঁটেই অফিসে যাবেন। নিরাপত্তায় নিয়োজিত কর্মকর্তারাও দ্রুত তৎপর হয়ে উঠে। এর কিছুক্ষণ পরই কালো স্যুট পড়ে তিনি অফিসে আসেন। তার সঙ্গে ছিলেন আতিকুর রহমান রুমন এবং প্রধান নির্বাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এটিএম শামসুল ইসলাম।

তাৎক্ষনিক যেসব নেতাকর্মী-সাধারণ মানুষজন তারেক রহমানকে চিনতে পেরেছেন তারা নেতাকে এরকম হেঁটে যাওয়ার অবস্থায় দেখে খুশিতে হাত নেড়ে স্বাগত জানাতে দেখা যায়। অনেকে হাতও মেলান। গুলশানের ফুটপাতে দাঁড়িয়ে থাকার সোহরাব উদ্দিন বলেন, ‘আমি প্রথমে বুঝতে পারিনি। হঠাৎ দেখি, ফুটপাত দিয়ে তারেক রহমান হেঁটে গুলশান অফিসের দিকে যাচ্ছেন। এটা আমার কাছে ‘ব্যাতিক্রম’ মনে হয়েছে।’

দীর্ঘ দেড় দশকের বেশি সময় লন্ডনে থাকার পরে গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার মা, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মত্যুতে শোকের মধ্যেও তিনি অফিস করছেন নিয়মিত। বিদেশী রাষ্ট্রদূত, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করছেন। পাশাপাশি সংসদ নির্বাচনকে সামনের রেখে বিভিন্ন সাংগঠনিক কাজও সবসময় খোঁজ-খবর রাখছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো, আবেদন করতে পারবে বাংলাদেশিরাও

পায়ে হেঁটে বাসা থেকে বিএনপির অফিসে গেলেন তারেক রহমান, এগিয়ে আসা পথচারীদের সাথে করলেন মুসাফা

আপডেট সময় ০৯:২৮:১১ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬