ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা পারেদেসের লাল কার্ড ‘বাতিল করল’ ফিফা ফিফায় ইনফান্তিনোর সময় শেষ হয়ে গেছে: স্প্যানিশ লা লিগা সভাপতি নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ রাহুলকে কোথায় নেওয়া হয়েছে জানাচ্ছে না দিল্লি পুলিশ: কংগ্রেস রক্তে ইনফেকশন, প্লাটিলেট ৩৪ হাজার—গুরুতর অসুস্থ নয়ন দোয়া চাইলেন ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে নিরাপত্তা চাইলেন এমপি নজরুলের ড্রাইভার বাবা-ভাইসহ এনসিপি নেতা কাফির বিরুদ্ধে মামলা শিক্ষক ছাড়াও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না যারা

প্রশাসন এক পক্ষ নিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে: শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

এবার প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে পড়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া হাজী শরীয়তুল্লাহ একাডেমিতে শিবিরের সাথী সমাবেশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নুরুল ইসলাম সাদ্দাম বলেন, জামায়াত ইসলাম ও অন্যান্য স্টেকহোল্ডারদের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা দিতে হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশনের পদক্ষেপ এখন পর্যন্ত আশাব্যঞ্জক নয়। আমরা বলেছি, প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। এক পক্ষের দিকে ঝুঁকে না যায়। কিন্তু প্রশাসন এক পক্ষের দিকে ঝুঁকে পড়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে উঠে পড়ে লেগেছে।

শিবির সভাপতি আরও বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য প্রশাসনের যে তৎপরতা থাকার কথা ছিল সেখানে আমরা দুর্বলতা দেখছি। ওসমান হাদিসহ বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। কিন্তু তার কোনও প্রতিকার নেই। এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার তৎপরতাও দুর্বল অবস্থায়। তিনি বলেন, জুলাই পরবর্তী চিন্তা করেছিলাম চাঁদাবাজ, টেন্ডারবাজি মুক্ত বাংলাদেশ গঠন করা হবে। কিন্তু কোনও জায়গায় উন্নতি আমরা লক্ষ্য করছি না। বর্তমান ইন্টেরিম সরকারের শক্ত অবস্থান না থাকার কারণে ধীরে ধীরে অপকর্মগুলো বেড়েই চলেছে।

শিবিরের এই সভাপতি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো স্ব-পদে বহাল রয়েছে। এবিষয়ে বারবার সরকারের দৃষ্টি আকর্ষণ করলেও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি। রুট লেভেলে প্রশাসনের কোনও রদবদল হয়নি। আওয়ামী আমলে যারা নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তারাই আবার নির্বাচন করছেন। তিনি আরও বলেন, যে ধরনের অরাজকতা হচ্ছে সরকারের কিছু ক্ষেত্রে স্বদিচ্ছা থাকলেও রুট লেভেলে প্রশাসন রেসপন্স করছে না। এর দায় দায়িত্ব সরকারকে নিতেই হবে। নির্বাচনে জনগণ যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে পারে, ভোট দিতে পারে এ ব্যাপারে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত সরকারকেই করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

প্রশাসন এক পক্ষ নিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চাইছে: শিবির সভাপতি

আপডেট সময় ০৯:৩০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬