ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন পাগলা মসজিদে ৩ ঘণ্টায় মিলল ১০ কোটি টাকা, এখনো চলছে গণনা বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্স! আয়োজকরা চায় আমরা বাদ পড়ি: ইরানের অধিনায়ক নিজ দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে সবার সঙ্গে কাজ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা কুমিল্লায় রেস্টুরেন্টে বাচ্চা রেখে চলে গেল ‘কাশ্মিরি’ পরিবার ইরানের মুহুর্মুহু হামলায় ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা বাজেট নিয়ে এবার ‘মানি না, মানবো না’ স্লোগান ওঠেনি : জয়নুল আবদীন চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয়: ডা. শফিকুর রহমান রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে: মির্জা ফখরুল

১৪২ বছর বয়সে মারা গেলেন ৪০ বার হজ করা সৌদি আরবের প্রবীণতম ব্যক্তি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

১৪২ বছর বয়সে মারা গেলেন সৌদি আরবের সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে পরিচিত নাসের বিন রাদান আল রশিদ আল ওয়াদাই। স্থানীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানায় গালফ নিউজ। দেশটির দক্ষিণাঞ্চলের ধাহরান আল জানুব এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নিজ গ্রাম আল রশিদে দাফন করা হয়। তার জানাজায় অংশ নেন সাত হাজারের বেশি মানুষ। সৌদি আরবের একীভূতকরণের আগেই নাসের আল ওয়াদাইয়ের জন্ম।

তিনি আধুনিক সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠাতা বাদশাহ আবদুলআজিজ থেকে শুরু করে বর্তমান বাদশাহ সালমান পর্যন্ত একাধিক শাসনামল প্রত্যক্ষ করেছেন। দেশটির রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে এক শতাব্দীরও বেশি সময়জুড়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ পরিবর্তনের সাক্ষী ছিলেন তিনি। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি ৪০ বারেরও বেশি হজ পালন করেছেন এবং অত্যন্ত ধর্মভীরু ছিলেন।

মৃত্যুকালে তিনি রেখে গেছেন ১৩৪ জন সন্তান ও নাতি-নাতনি। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন সূত্রে আরও জানা যায়, তিনি সর্বশেষ ১১০ বছর বয়সে বিয়ে করেন এবং সে সংসারে তার একটি কন্যাসন্তান জন্ম নেয়। নাসের আল ওয়াদাইয়ের মৃত্যুর খবর সৌদি আরবের সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তাকে বিশ্বাস ও দৃঢ়তার প্রতীক হিসেবে উল্লেখ করেছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ দেশকে ভারতের করদরাজ্যে পরিণত করেছিলো: রাশেদ খাঁন

১৪২ বছর বয়সে মারা গেলেন ৪০ বার হজ করা সৌদি আরবের প্রবীণতম ব্যক্তি

আপডেট সময় ১১:০৯:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬