ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প আঘাত ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু ৯০০ ছাড়াল, নিখোঁজ ৫০ হাজারের বেশি যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন স্থাপনায় ইরানের হামলা আর্জেন্টিনার সামনে ‘শক্তিশালী’ কেপ ভার্দে, অপেক্ষায় স্পেন কওমী মাদরাসা থেকে ১০ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে সরকার ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে নৃশংসভাবে হত্যা খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স, মিলল রেকর্ড ৪৩ বস্তা টাকা ফের যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা, যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ টানা দ্বিতীয় বিশ্বকাপেও গ্রুপ পর্বেই বিদায় সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের

ভাতিজির জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চাচার মৃত্যু

ভোলার তজুমদ্দিনে ভাতিজির জানাজা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় মো. বাবুল (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম।
নিহত বাবুল একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. গেদু মাঝির ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি ছিলেন।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শুক্রবার সকালে বাবুল তার ভাতিজির জানাজায় অংশগ্রহণ করেন। জানাজা শেষে ব্যাটারিচালিত অটোরিকশায় চড়ে নিজ বাড়িতে ফেরার পথে অটোরিকশা থেকে সড়কের ওপর পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন চিকিৎসার জন্য উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. আব্দুস সালাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ গেছে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এখন আল্লাহ ছাড়া আমার কেউ নেই’, মা ও তিন বোনের জানাজায় সিফাত

ভাতিজির জানাজা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় চাচার মৃত্যু

আপডেট সময় ০৮:৫৩:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬