ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ টানা দুদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ জাতীয় সংসদে এসে উচ্ছ্বসিত বাউফলের ৫০ শিক্ষার্থী এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান: ট্রাম্প রিজওয়ানা এতটাই দুর্নীতিগ্রস্ত মহিলা, শেখ হাসিনাও তার ধারেকাছে আসবেন না: সিনিয়র আইনজীবী ২ হাজার জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা, বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট রূপপুর প্রকল্প যার অবদান, তার জন্য দোয়া: তারেক রহমান

শেরপুর-২ আসনে রিটকারী আইনজীবী ইয়াজদায়িনকে ইসির সামনে প্রকাশ্যে মারধর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল চেয়ে রিট দায়ের করায় আইনজীবী ইয়াজদায়িনকে নির্বাচন কমিশনের (ইসি) সামনে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিট দায়ের সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনে উপস্থিত থাকার সময় একদল ব্যক্তি আইনজীবী ইয়াজদায়িনের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনাস্থলে কিছু সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত আইনজীবী ইয়াজদায়িন জানান, শেরপুর-২ আসনের বিএনপি প্রার্থী ফাহিম চৌধুরীর দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত তথ্যের ভিত্তিতে তিনি আদালতে রিট করেন। এর জের ধরেই পরিকল্পিতভাবে তাকে হামলার শিকার হতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বিষয়টি নিয়ে আইনজীবী মহলে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্ত ও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে

শেরপুর-২ আসনে রিটকারী আইনজীবী ইয়াজদায়িনকে ইসির সামনে প্রকাশ্যে মারধর

আপডেট সময় ১০:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬