ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে ইরান এমন অস্ত্র বের করবে, যা দেখে ‘শত্রু হার্ট অ্যাটাক’ করতে পারে: নৌবাহিনীর কমান্ডার অকটেনের বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ টানা দুদিন লোডশেডিংমুক্ত ছিল দেশ: বিদ্যুৎ বিভাগ জাতীয় সংসদে এসে উচ্ছ্বসিত বাউফলের ৫০ শিক্ষার্থী এবার হারিকেন জ্বালিয়ে আ.লীগ নেতাকর্মীদের ঝটিকা মিছিল ইরানের ইউরেনিয়াম ইস্যুতে পুতিন যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে চান: ট্রাম্প রিজওয়ানা এতটাই দুর্নীতিগ্রস্ত মহিলা, শেখ হাসিনাও তার ধারেকাছে আসবেন না: সিনিয়র আইনজীবী ২ হাজার জাহাজসহ ২০ হাজার নাবিক আটকা, বিশ্ব অর্থনীতিতে নতুন সংকট রূপপুর প্রকল্প যার অবদান, তার জন্য দোয়া: তারেক রহমান

নির্বাচনী সফরে নামছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, সূচি প্রকাশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী সফরের সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী, রাজধানী ঢাকা থেকেই তার নির্বাচনী সফর শুরু হবে। আগামী ২২ জানুয়ারি থেকে তিনি আনুষ্ঠানিকভাবে মাঠে নামবেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের কর্মকর্তা মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ জানুয়ারি জামায়াত আমির তার নির্বাচনী এলাকা ঢাকা-১৫ আসনে গণসংযোগ করবেন এবং একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন।

পরদিন ২৩ জানুয়ারি বেলা ২টায় দিনাজপুর জেলা জামায়াতের আয়োজনে স্থানীয় গোর-ই-শহীদ ময়দানে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। একই দিন বিকাল ৪টায় ঠাকুরগাঁয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত পৃথক জনসভাতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. শফিকুর রহমান।

এছাড়া, ২৪ জানুয়ারি শনিবার সকালে তিনি জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও জুলাই যোদ্ধা আবু সাঈদের কবর জিয়ারত করবেন। পরে সকাল ১০টায় গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে।

জামায়াত আমিরের এই নির্বাচনী সফরকে ঘিরে সংশ্লিষ্ট এলাকাগুলোতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটকে দিলো ইসরায়েল, উত্তেজনা তুঙ্গে

নির্বাচনী সফরে নামছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, সূচি প্রকাশ

আপডেট সময় ১১:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬