ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের ‘ইরানের কাছে আত্মসমর্পণ করেছেন ট্রাম্প’,  উদ্বিগ্ন কট্টরপন্থি রিপাবলিকানরা প্রথমার্ধে গোল নেই, সমতায় ফ্রান্স ও সেনেগাল মায়ের নামে শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন বিএনপির সংসদ সদস্যের আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার

‘হ্যাঁ’ ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই: ধর্ম উপদেষ্টা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, গণভোটের ‘হ্যাঁ’ ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই। সংবিধানের উপরে বিসমিল্লাহ লেখা আছে, থাকবে। ‘হ্যাঁ’ ভোট দিলে ইসলাম থাকবে না, আল্লাহ থাকবে না এই সমস্ত মিথ্যা প্রচারণা মাত্র।

সোমবার বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে মৌলভীবাজার শিল্পকলা অডিটোরিয়ামে গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা শীর্ষক মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিসমিল্লাহ থাকবে কি-না, রাষ্ট্রধর্ম থাকবে কি-না এগুলো বলে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। জুলাই সনদে যা আছে এগুলো যুক্ত হবে। এছাড়া সংবিধানের বাকি বিষয়গুলো সংবিধানে যথাযথভাবে বহাল থাকবে। হ্যাঁ ভোটের মাধ্যমে আমরা গুনগত পরিবর্তন আনতে পারব। এটা প্রথম আমাকে বুঝতে হবে। এক. তত্বাবধায়ক সরকার হবে। আগামী সরকার যে আসবে এর শেষের দিকে এসে তত্ববধায়ক সরকার হবে। তত্বাবধায়ক সরকারে কারা কারা থাকবেন বিরোধীদলসহ সবাই মিলে সমাধান করতে হবে। এটাই গণভোটের অংশ। দুই. ইসি ইলেকশন কমিশন। ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ না হয় নির্বাচন কমিশন তাহলে সুন্দর ভোট করতে পারবেন না। ওখানেও বিরোধী দলের মতামত লাগবে।

জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাবেলের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আলম। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রেমের টানে বাংলাদেশে এসে ‘হুলুস্থুল কাণ্ড’ চীনা যুবকের

‘হ্যাঁ’ ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোনো সম্পর্ক নেই: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১১:৩১:১৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬