ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি বেনজীরকে দেশে আনতে দুবাই পৌঁছেছে বাংলাদেশের প্রতিনিধি দল মাঠে ফিরলেন নেইমার, তবে গ্রুপ পর্বে খেলা কঠিন তারেক রহমান আইলেও কাম হইব না’ বলে চাঁদা দাবি করা ছাত্রদল নেতা বহিষ্কার শ্রীমঙ্গলে তারেক রহমানের অনুষ্ঠানস্থলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, যুবক আটক  ইরাকের জার্সিতে বিশ্বকাপে পাকিস্তানের ইতিহাস লিখতে যাচ্ছেন যে ফুটবলার আরও ১৫০০ কোটি তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক সাকিবের পর দীঘিও কি ‘পল্টি’ দিলেন? কালুখালীতপ জামায়াত কর্মী হত্যার পর মরদেহ আগুনের ঘটনায় গ্রপ্তার ৩

হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলো বাংলাদেশ খেলাফত মজলিস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত–এনসিপি জোটের প্রার্থী, এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহকে আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোফাজ্জল হোসেন।

আজ মঙ্গলবার সকালে তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের পর মোফাজ্জল হোসেন বলেন, ‘১০ দলীয় জোটের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হওয়ায় কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আজ হাসনাত আবদুল্লাহকে সমর্থন জানিয়ে আমার মনোনয়ন প্রত্যাহার করছি। এ দেশে হাসনাতদের মতো নেতৃত্ব না থাকলে গণতন্ত্রের পরিবেশ তৈরি হতো না। তিনি একজন যোগ্য প্রার্থী।’

তিনি আরও বলেন, ‘দেবিদ্বার আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে হাসনাতকে মনোনীত করা হয়েছে। তাই দলের সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে আমরা আগামী ১২ তারিখ ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ।’

এ সময় দেবিদ্বার আসনের নির্বাচন থেকে সরে দাঁড়ানো জামায়াতে ইসলামীর প্রার্থী সাইফুল ইসলাম শহিদসহ জামায়াত, বাংলাদেশ খেলাফত মজলিস ও এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দেশে গণমাধ্যমের টুঁটি চেপে ধরার পরিবেশ নেই: প্রধানমন্ত্রী

হাসনাতকে সমর্থন জানিয়ে প্রার্থিতা প্রত্যাহার করলো বাংলাদেশ খেলাফত মজলিস

আপডেট সময় ০১:৪৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬