ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের ২০৩০ বিশ্বকাপে জায়গা নিশ্চিত, তবুও বাছাইপর্ব খেলতে হবে আর্জেন্টিনাকে সিসি টিভি লাগান ড্রাইভার, নেপথ্যে ১০ লাখ চাঁদা দাবি: ভাইরাল সেই ভিডিও নিয়ে জামায়াত এমপির বিবৃতি আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা, কমল বিমান ভাড়া এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে উত্তাল দিল্লি, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা জামায়াত এমপির ভিডিও ভাইরাল, নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি এবার সৌদি আরবের ওপর সামুদ্রিক অবরোধের ঘোষণা ইয়েমেনের দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা জামায়াত নেতার ভাইরাল ভিডিওটি এআই নয়, আসল: রিউমর স্ক্যানার

আর কোনো জোটে যাওয়ার সুযোগ নেই: ফয়জুল করীম

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • ১৫৩ বার পড়া হয়েছে

এবার ইসলামী আন্দোলন বাংলাদেশের আর কোনো জোটে যাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন দলের সিনিয়র নায়েবে আমির ও বরিশাল-৫ ও ৬ আসনের এমপি প্রার্থী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম। গতকাল বুধবার (২১ জানুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ইসলামী আন্দোলনের তিনি এ কথা বলেন।

ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের নাগরিক। তাদের নাগরিকত্ব বাতিল হয়নি। কেউ যদি অন্যায় না করে থাকে, তার বিরুদ্ধে মামলা না থাকে, তাহলে তার জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব সরকারেরই।

আওয়ামী লীগের সমর্থকরা কাদের ভোট দেবেন-এমন প্রশ্নে তিনি বলেন, যারা জনগণের ইজ্জত, ব্যবসা-বাণিজ্য ও নিরাপত্তা রক্ষা করতে পারবে, মানুষ তাদেরই ভোট দেবে। জামায়াতের সঙ্গে সমন্বিত অবস্থান প্রসঙ্গে তিনি জানান, জামায়াতের আমিরের সম্মানার্থে আমরা তার আসনে প্রার্থী দেইনি। তারা আমাদের সম্মান জানিয়ে তাদের প্রার্থী তুলে নিয়েছে-এজন্য ধন্যবাদ।

নতুন কোনো জোটে যাওয়ার সম্ভাবনা রয়েছে কি না জানতে চাইলে ফয়জুল করীম বলেন, এখন পর্যন্ত সে সুযোগ নেই। তবে ভবিষ্যতে ইসলামী শরিয়াহ ভিত্তিক আইন প্রণয়নে কেউ আগ্রহী হলে জোট হতে পারে।

এদিকে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড আছে কি না-জানতে চাইলে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কাউকে হয়রানি করা যাবে না। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই জরুরি। এছাড়াও নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বরিশাল গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের

আর কোনো জোটে যাওয়ার সুযোগ নেই: ফয়জুল করীম

আপডেট সময় ১০:১২:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬