ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’ উত্তাল ভারত, এবার রাস্তায় নেমেছে কৃষকরা শিক্ষার্থীদের ওপর ‘নির্মমতা’, মোদিকে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল সাদা পোশাক পরে শিক্ষার্থীদের পেটাচ্ছে পুলিশ সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ‘আমার স্বামীর “বিবাহ” নিয়ে কুৎসা রটাচ্ছে, বিরত না থাকলে আইনি ব্যবস্থা নিব’: প্রথম স্ত্রী এখনই জাতীয় দল থেকে বিদায় নিচ্ছেন না মেসি দেশে ফিরলেন না মেসি-ডি পলসহ ৭ ফুটবলার ইরানের বিরুদ্ধে ফের পূর্ণমাত্রায় যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র নেই যুক্তরাষ্ট্রের

দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এবার ভারতে দিল্লির ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদে ও আন্দোলনের যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন পাঞ্জাবের কৃষকরা। পাঞ্জাবের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার কৃষক ট্র্যাক্টর নিয়ে এ মিছিলে অংশ নেবেন বলে জানা গেছে। মেডিকেল পরীক্ষা নিটের প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের প্রতিবাদে সিজেপির চলমান আন্দোলনে যোগ দেয়ার এ ঘোষণায় আজ মঙ্গলবার দিল্লির উদ্দেশেদেশ বাঁচাও মোর্চাকর্মসূচিতে অংশ নিতে বিক্ষোভ মিছিল নিয়ে রওনা দেবেন পাঞ্জাব কৃষকরা। তারা ইতোমধ্যে বিভিন্ন জায়গায় প্রস্তুতি শুরু করেছেন। ট্র্যাক্টরে জাতীয় পতাকা ও কৃষকদের দাবি সম্বলিত ব্যানার লাগানো হচ্ছে। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরবেন না।

কৃষকদের অভিযোগ, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে মোদী সরকারের করাগোপনবাণিজ্য চুক্তিতে ভারতীয় কৃষকদের স্বার্থের জন্য মারাত্মক ক্ষতিকর হবে। এ চুক্তির ফলে সস্তা আমেরিকান কৃষিপণ্য ভারতীয় বাজারে ঢুকে পড়বে এবং দেশীয় কৃষকরা আরও সংকটে পড়বে বলে তাদের আশঙ্কা।

এদিকে, গতকাল সোমবার মেডিকেল কলেজে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিটের অনিয়মের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দিল্লিতে সংসদ অভিমুখে ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থকদের মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় নয়াদিল্লি। পুলিশের অনুমতি না থাকার পরও সিজেপির প্রায় ২০ হাজার সমর্থক সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে এইসংসদ চলোপদযাত্রার ডাক দিয়েছিল। বিক্ষোভকারীদের ঠেকাতে দিল্লি পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) টিয়ারগ্যাস নিক্ষেপ এবং লাঠিচার্জ করে। এ সময় কয়েকটি এলাকায় বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।

এদিকে ককরোচ পার্টির এই ভয়াবহ বিক্ষোভের মধ্যে দিল্লিতে নতুন করে পাঞ্জাব কৃষকদের ডাকা আন্দোলন মোদী সরকারকে আরও বিপদে ফেলতে পারে বলে মনে করেন দেশটির রাজনীতিবিদ ও বিশেষজ্ঞ মহল। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত এমপির ‘দ্বিতীয় বিয়ে’র ৭ দিন পরও স্ত্রীর বায়োডাটায় লেখা ‌‘আনম্যারিড’

দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনে যোগ দিচ্ছেন পাঞ্জাব কৃষকরা

আপডেট সময় ১১:৪৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬