ঢাকা , শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ক্রীড়াঙ্গনে নী’র’ব বি’প্ল’ব! ১০০ দিনেই যুক্ত ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড় এবার খেলছেন না নেইমার আর্জেন্টিনার জার্সি পরে এলে ফি অর্ধেক নেওয়ার ঘোষণা দিলেন চিকিৎসক তিন দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের সিআইডি প্রধানের দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন কারাগারে গান-কবিতার আড্ডা, আইভীর কবিতায় সুর দেন মমতাজ আম কুড়াতে গিয়ে বজ্রাঘাতে নিহত ৬, শোকের ছায়া চাঁপাইনবাবগঞ্জে ‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’ যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান হিজবুল্লাহর, হামলা অব্যাহত ইসরায়েলের

বাংলাদেশের ক্রিকেট মরে যেতে পারে: আজিঙ্কা রাহানে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

এবার ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল আছে বাংলাদেশ। টাইগারদের বদলে বিশ্বকাপ খেলবে স্কটল্যান্ড। আজ শনিবারই আইসিসির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা। ভারতের অভিজ্ঞ ক্রিকেটার আজিঙ্কা রাহানে মনে করেন, বিশ্বকাপে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত আত্মঘাতী। এটা বাংলাদেশের ক্রিকেট শেষ করে দিতে পারে।

এদিকে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকবাজ’ –এর একটি আলোচনায় রাহানে বলেন, ‘আমি প্রথমেই অবাক হয়েছি নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা দেখে। ভারত সবচেয়ে নিরাপদ জায়গা। আমরা প্রোটকল দেই, এখানকার আতিথেয়তা কেমন সেটাও সবাই জানে। পুলিশ ফোর্স প্রো একটিভ। আমার মনে হয় এটা ক্রিকেট খেলার জন্য অন্যতম নিরাপদ জায়গা।’

এমন সিদ্ধান্তের ফলে বাংলাদেশের ক্রিকেটের বড় ক্ষতির আশঙ্কা করছেন ৩৭ বছর বয়সী ভারতীয় ব্যাটার, ‘আইসিসি ইভেন্টে সবাই সব দল নিয়ে সতর্ক থাকে। আমি তাই ওসব নিয়ে ভাবতে চাই না। তবে খেলোয়াড় ও সমর্থকরা ঐ জায়গাটা মিস করবে। এটা বাংলাদেশের ক্ষতি। ভবিষ্যতে ভারত হয়ত বাংলাদেশে খেলতে যাবে না। এই ব্যাপারটা বাংলাদেশের ক্রিকেটকে শেষ করে দিতে পারে।’

এদিকে বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছিলেন, বিশ্বকাপ না খেলার বিষয়ে ক্রিকেটারদের সঙ্গে কোনো রকমের আলোচনা করেনি বিসিবি। এরপরই ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। রাজধানীর একটি হোটেলে সেই বৈঠক শেষে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত অটল থাকার ঘোষণা আসে। এরপর বেশ কয়েকজন ক্রিকেটার নাম প্রকাশ না করে জানান, বৈঠকে তাদের মতামত জানতে চাওয়া হয়নি। শুধু সরকারের সিদ্ধান্ত জানানো হয়েছে।

এদিকে বাংলাদেশের ক্রিকেটার এবং সমর্থকদের জন্য খারাপ লাগছে রাহানের, ‘খেলোয়াড়রা এখানে এলে খুশি হতো, বিশ্বকাপ খেললে খুশি হতো। বাংলাদেশ উপমহাদেশের একটা গ্রেট টিম। স্পিনার, বোলিং অ্যাটাক, ব্যাটার এমন সব খেলোয়াড় তাদের আছে এই কন্ডিশনে যারা অভিজ্ঞ। সত্যিই খুব খারাপ লাগছে বাংলাদেশ দল, খেলোয়াড় ও তাদের সমর্থকদের জন্য। প্রতিটি দলের সাথে ওরা ভালো লড়াই করে।’

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ক্রীড়াঙ্গনে নী’র’ব বি’প্ল’ব! ১০০ দিনেই যুক্ত ১ লাখ ৬৮ হাজার খেলোয়াড়

বাংলাদেশের ক্রিকেট মরে যেতে পারে: আজিঙ্কা রাহানে

আপডেট সময় ১১:১৫:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬