ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান মুক্তিযুদ্ধে ভারতের হাজার হাজার সৈন্য রক্ত দিয়ে গেছে: ফজলুর রহমান ইউনূস সরকারের বিরুদ্ধে শিশু হত্যা মামলা হওয়া প্রয়োজন: আইনজীবী সুব্রত ভুয়া বিল দেখিয়ে ৬৪ লাখ টাকা নিয়েছেন উপদেষ্টা ফারুকী: মাসুদ কামাল আর হামলা নয়, ইরানের ওপর দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের পরামর্শক হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক নিয়াজ আহমদ বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার চলন্ত ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ২ বছরের শিশুকে বাঁচালেন বাবা টাকা তুলতে বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে হাজির ভাই

পদত্যাগের পর ২ মাস সময় থাকলেও ২১তম দিনেই সরকারি বাসা ছেড়ে দেই: আসিফ মাহমুদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • ৯০ বার পড়া হয়েছে

এবার পদত্যাগের পর নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা হস্তান্তর করেছেন বলে জানিয়েছেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ। বর্তমানে ভাড়া বাসায় বসবাস করছেন তিনি। সম্প্রতিদুই মাস আগে পদত্যাগ করেও সরকারি বাসায় আসিফ ও মাহফুজশিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে। তবে এই সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘পদত্যাগের পরেও সরকারি বাসায় বসবাস করার যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।তার ভাষ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ১০ ডিসেম্বর দায়িত্ব থেকে পদত্যাগ করেন এবং একই মাসের ৩১ ডিসেম্বর হেয়ার রোডের সরকারি বাসানিলয়যথাযথভাবে হস্তান্তর করেন। বর্তমানে তিনি নিজস্ব ভাড়া বাসায় বসবাস করছেন এবং সেখান থেকেই দলীয় কার্যক্রম পরিচালনা করছেন।

প্রকাশিত প্রতিবেদনে সরকারি কর্মকর্তাদের বরাতে দেওয়া বক্তব্যের সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, ‘আবাসন বরাদ্দ নীতিমালা অনুযায়ী অবসর বা দায়িত্ব ছাড়ার পর দুই মাস পর্যন্ত সরকারি বাসভবনে থাকার সুযোগ থাকলেও আমি সেই সময়সীমা শেষ হওয়ার আগেই, অর্থাৎ ২১তম দিনেই বাসাটি হস্তান্তর করি।তার দাবি, মন্ত্রণালয়ে জমা দেওয়া সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করলেই বিষয়টি প্রমাণিত হবে।

তিনি আরও বলেন, দায়িত্বপ্রাপ্ত সব কর্মচারীই অবগত আছেন যে তিনি এক মাসেরও বেশি সময় ধরে ওই বাসায় বসবাস করছেন না। উপসহকারী প্রকৌশলী খন্দকার মমিনুর রহমানের কাছে আনুষ্ঠানিকভাবে বাসাটি বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। আসিফ মাহমুদ নিজের স্বচ্ছতা নিশ্চিত করতে বাসা হস্তান্তরের নথির কপিও জনসম্মুখে প্রকাশ করেন। উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট তিনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুদ্ধ এখনও শেষ হয়নি, প্রতিরোধের পূর্ণ প্রস্তুতিতে ইরান

পদত্যাগের পর ২ মাস সময় থাকলেও ২১তম দিনেই সরকারি বাসা ছেড়ে দেই: আসিফ মাহমুদ

আপডেট সময় ০৩:৪৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬