ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব রুহুল কবির রিজভী সীমান্তে আটক ভারতীয় নাগরিককে পুলিশের নিকট হস্তান্তর পরমাণু চুক্তি ছাড়াই হরমুজ খোলার বিনিময়ে যুদ্ধ থামাতে পারেন ট্রাম্প এবার এসএসসিতে ফেল করেছে ৬ লাখ ৯০ হাজারের বেশি শিক্ষার্থী এসএসসির ফল প্রকাশ: ৩১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: তারেক রহমান রাশিয়ায় ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া দেশে লোডশেডিংয়ের রেকর্ড, অনেক এলাকায় ১০ ঘণ্টা থাকছে না বিদ্যুৎ এসএসসির ফল প্রকাশ-পাশের হার ৬২.২৫ শতাংশ, সবার আগে জানবেন যেভাবে চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি

বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়: সালাহউদ্দিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
  • ৪০৭ বার পড়া হয়েছে

এবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি দেশে যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়।’ আজ সোমবার বিকেলে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে সমাবেশে এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগের একদলীয় শাসনের অবসান হলেও তারা দেশে এবং বিদেশে বসে নানা ষড়যন্ত্র করছে। তারা বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করছে। এই ষড়যন্ত্র মোকাবিলায় সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বিএনপির কেন্দ্রীয় এই নেতা বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। তাই দেশে যেন আর ফ্যাসিবাদী শক্তির জন্ম না হয়, সে জন্য বিএনপিসহ সব জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকতে হবে। এ জন্য দেশে গণতান্ত্রিক চর্চা আরও এগিয়ে নিতে হবে।’

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না। পরে সালাহউদ্দিন আহমদ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন এবং তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, মহাসচিব রুহুল কবির রিজভী

বিএনপি যত দ্রুত সম্ভব নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চায়: সালাহউদ্দিন

আপডেট সময় ০৭:৫৮:০০ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫