ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন আফরোজা আব্বাস ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসকে: হাইকোর্ট পাকা ঘর নির্মাণ করা হলো না, দাদা-দাদির পাশে চিরনিদ্রায় পিয়াস সৌদি থেকে ফিরেই ঠাকুরগাঁও যাবেন হিরো আলম, শুরু করবেন নির্বাচনী প্রস্তুতি  মায়ের মৃত্যুতে ৫ ঘণ্টার জন্য মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী সম্পত্তি হস্তান্তর আইন বাতিল না করলে সব বিভাগীয় শহরে সমাবেশ-বিক্ষোভ শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্যের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: হর্ষবর্ধন শ্রিংলা

রাশিয়ায় ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

এবার ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয় সেনা মোতায়েন করতে যাচ্ছে রাশিয়া, এমন দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (৮ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেলেনস্কি এমন দাবি জানান। তবে এই তথ্যের উৎস সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। জেলেনস্কি বলেন, রাশিয়ার ভূখণ্ডে ৩০ হাজার থেকে ৫০ হাজার উত্তর কোরীয়কে মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  এর আগে জুলাইয়ে জেলেনস্কি বলেছিলেন, রাশিয়া যুদ্ধে অংশ নিতে প্রায় ৩০ হাজার উত্তর কোরীয় সেনা আনার প্রস্তুতি নিচ্ছে। এবার তার দেওয়া সম্ভাব্য সেনার সংখ্যা আরও বেড়েছে।

জেলেনস্কি আরও দাবি করেন, ইউক্রেনের ভূখণ্ডে উত্তর কোরিয়ার তৈরি কিছু ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতার মাধ্যমে উত্তর কোরিয়া আধুনিক যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে এবং রাশিয়ার কাছ থেকে সামরিক প্রযুক্তি ও সরঞ্জাম পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। এদিকে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ঘাটতি পূরণে দক্ষিণ কোরিয়ার সহায়তা চেয়েছেন জেলেনস্কি। তিনি বলেন, বিমান প্রতিরক্ষা এমন একটি ক্ষেত্র, যেখানে ইউক্রেনের ঘাটতি রয়েছে এবং সিউলের সহায়তা তারা পেতে চায়।

জেলেনস্কি জানান, ড্রোন চুক্তিসহ অন্যান্য সামরিক সহযোগিতা নিয়েও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চলছে। সম্ভাব্য চুক্তি নিয়ে ইউক্রেনীয় কূটনীতিকরা সিউলের সঙ্গে যোগাযোগ করছেন বলেও জানান তিনি। রাশিয়া ও উত্তর কোরিয়ার সামরিক সম্পর্ক ২০২৪ সালে আরও ঘনিষ্ঠ হয়। ওই বছরের জুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিয়ংইয়ং সফরের সময় দুই দেশ সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তি সই করে। চুক্তিতে কোনো পক্ষ বহিরাগত আগ্রাসনের শিকার হলে অপর পক্ষকে সহায়তার বিধান রয়েছে। ইউক্রেনীয় ও স্বাধীন বিভিন্ন মূল্যায়ন অনুযায়ী, উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে কয়েক মিলিয়ন আর্টিলারি ও মর্টার গোলা, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, দূরপাল্লার কামান এবং রকেট ব্যবস্থা সরবরাহ করেছে।

এর আগে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ জানিয়েছিল, একটি উত্তর কোরীয় ক্ষেপণাস্ত্র ইউনিট পশ্চিম রাশিয়ায় মোতায়েন শুরু করেছে। ওই ইউনিটে ইউক্রেনে হামলার জন্য সর্বোচ্চ ১২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ছয়টি লঞ্চার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে জেলেনস্কির ৩০ থেকে ৫০ হাজার সেনা মোতায়েনের দাবির বিষয়ে রাশিয়া বা উত্তর কোরিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী

রাশিয়ায় ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া

আপডেট সময় ১০:২০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬