ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিলেন শীর্ষ কওমি আলেম আল্লামা আব্দুল হামীদ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯১ বার পড়া হয়েছে

এবার ঢাকা৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ইশরাক হোসেনের নির্বাচনী জনসভায় যোগ দিয়ে তাকে সমর্থন দিয়েছেন বাংলাদেশের শীর্ষ কওমি আলেমদের মধ্যে অন্যতম, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির এবং মধুপুরের পীর সাহেব আল্লামা আব্দুল হামিদ।

তিনি ইশরাক হোসেনের প্রতি নিজের স্নেহ ও সমর্থন ব্যক্ত করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতি ও দেশের ধর্মীয় প্রেক্ষাপট নিয়ে আলোকপাত করেন।

সাবেক মেয়র প্রয়াত সাদেকুর হোসেন খোকার স্মৃতি চারণ করে আল্লামা আব্দুল হামিদ বলেন, আমাদের সাবেক মেয়র আলহাজ সাদেকুর হোসেন খোকা সাহেবের ছেলে ইশরাক আমার খুব আদরের এবং ভালো ছেলে। আমি মূলত তার খাতিরেই এখানে এসেছি। তিনি দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করে বলেন, আল্লাহর নামে ইশরাক বিপুল ভোটে জয়ী হবে।

দেশের ধর্মীয় গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এই দেশ মুসলমান, আলেম ওলামা এবং পীরমুর্শিদদের। এ সময় তিনি বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, বিএনপি ক্ষমতায় আসছে, কিন্তু জনগণের উপর যেন কোনো ধরনের জুলুম বা অত্যাচার না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিএনপির প্রার্থী ইশরাক হোসেনকে সমর্থন দিলেন শীর্ষ কওমি আলেম আল্লামা আব্দুল হামীদ

আপডেট সময় ০১:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬