ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়: বিডিআর সদস্যর স্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা দিল বিসিবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত সংস্কারের জন্য ২ কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ঢাবি উপাচার্য নিয়াজ আহমেদ খানের হাতে চেক হস্তান্তর করেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম। সেখানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলও।

গতকাল মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ খবর জানিয়েছে বিসিবি। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও তথ্যটি জানানো হয়। জাতীয় ক্রীড়া পরিষদের কনফারেন্স রুমে এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়। সেখানে ক্রীড়া পরিষদ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সহসভাপতি (ভিপি) সাদিক কাইয়ুম, এজিএস মহিউদ্দিন খান ও অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এদিকে ডাকসুর পেজ থেকে দেয়া স্ট্যাটাসে বলা হয়, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের আধুনিকায়ন ও ক্রিকেট মাঠের অবকাঠামোগত সংস্কারের লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর পক্ষ থেকে ২ কোটি টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

সংশ্লিষ্টদের ধন্যবাদ দিয়ে লেখা হয়, ‘এই গুরুত্বপূর্ণ উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান, পিএইচডি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সহ সংশ্লিষ্ট সকলকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়কে ২ কোটি টাকা দিল বিসিবি

আপডেট সময় ১০:১২:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬