ঢাকা , সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ দেশের ইতিহাসে বিরল: সর্ব মিত্র উল্টাপাল্টা কথা বইলা মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না: মাসুদ আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর অপরাধ খুঁজে দেখছেন স্বাস্থ্যমন্ত্রী গড়ে ২০% মূল্যবৃদ্ধির পথে বিদ্যুৎ, জুন থেকেই কার্যকরের আভাস অন্তর্বর্তী সরকার চারটি জেনারেশন ধ্বংস করে দিয়েছে: ফজলুর রহমান জনতুষ্টিবাদী সিদ্ধান্ত গ্রহণ সরকারের একমাত্র কাজ নয়: তথ্যমন্ত্রী সংস্কারের জন্ম দিয়েছিলেন জিয়াউর রহমান: মির্জা ফখরুল আমি শুধু ধর্ষণ করছি, রামিসাকে মারছে ডলার: সোহেল রানা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে কোরআন তিলাওয়াত, বিশ্বজুড়ে প্রশংসা

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে নীরবতা: অচল প্রশাসনের দায় স্বীকার করলেন ড. ইউনূস

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৪১৪৮ বার পড়া হয়েছে

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে ভাঙচুরের সময় অন্তর্বর্তী সরকারের নীরবতা নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। লন্ডনের চ্যাথাম হাউসে এক বক্তৃতা শেষে তিনি জানান, সে সময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল এবং পুলিশ রাস্তায় নামতে ভয় পাচ্ছিল।

তিনি বলেন, প্রশাসনের পক্ষে সব কিছু একসঙ্গে সামাল দেওয়া সম্ভব হয়নি এবং দেশের শৃঙ্খলা ফিরিয়ে আনা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, জনগণ পুলিশের ওপর আস্থা হারিয়ে ফেলেছিল এবং পুলিশের উপস্থিতিতেই ক্ষোভ প্রকাশ করত।

ড. ইউনূস জানান, যেই পুলিশ সেই সময় দায়িত্বে ছিল, তারা কিছুদিন আগেই শিশুদের ওপর গুলি চালিয়েছিল—এমন বাস্তবতায় জনগণের মধ্যে বিশ্বাস ফিরে আনা ছিল কঠিন কাজ। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সময়ের সাথে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং মানুষ আবার আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আস্থা রাখতে শুরু করেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘প্রধানমন্ত্রীর অল্প বয়স, এখনো বুদ্ধি পাকা হয় নাই’- বক্তব্য দেওয়ায় বিএনপি নেতাকে শোকজ

বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুরে নীরবতা: অচল প্রশাসনের দায় স্বীকার করলেন ড. ইউনূস

আপডেট সময় ০৮:৪১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫