ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল অবৈধ যুদ্ধে জড়িয়ে বের হওয়ার পথ হারিয়েছেন ট্রাম্প: : মার্কিন সিনেটর শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দিলো ফেল করা শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না: জামায়াত আমির শিক্ষার্থীরা সপ্তাহে ১ দিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে: তথ্য উপদেষ্টা প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি এক ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক, চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু! আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের মূল্যবান বন্ধু, দ্রুত সুস্থতা কামনায় প্রধানমন্ত্রীর দোয়া ইরানের হত্যার হুমকি, খাবার বহনের ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

আশা করব ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন: ফজলুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
  • ৩১০ বার পড়া হয়েছে

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান আশা প্রকাশ করেছেন, লন্ডনে তারেক রহমানের সঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের আসন্ন আলোচনার মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান আসতে পারে। কিশোরগঞ্জের ইটনায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি বলেন, ইউনূস সাহেব যেন সৎভাবে কথা বলেন এবং তারেক রহমানের অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে দেশকে রক্ষা করা যায়।

তিনি বলেন, দেশে জনগণ শুধু ভোট দিতে চায়, কিন্তু গত তিনটি জাতীয় নির্বাচনে তারা সে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনে ভোটাধিকার হরণ এবং ২০২৪ সালের ‘ডামি নির্বাচন’-এর সমালোচনা করে তিনি বলেন, আর আন্দোলন নয়, আলোচনার মাধ্যমেই সমাধান চান তারা।

ফজলুর রহমান নিজেকে রাজাকারবিরোধী হিসেবে উল্লেখ করে বলেন, এই অবস্থানের জন্য যদি কেউ তাঁকে ভোট না দেন, তবুও তিনি আপস করবেন না। তিনি জানান, তাঁর রাজনীতি জনগণের ন্যায্য অধিকার আদায়ের জন্য।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ইউনিয়ন পর্যায়ের নেতারাও বক্তব্য দেন। তাঁরা সবাই বর্তমান সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা, গণতন্ত্রহীনতা ও জনগণের ভোটাধিকার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল

আশা করব ইউনূস সাহেব সৎভাবে কথা বলবেন: ফজলুর

আপডেট সময় ০৯:০২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫