ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল অবৈধ যুদ্ধে জড়িয়ে বের হওয়ার পথ হারিয়েছেন ট্রাম্প: : মার্কিন সিনেটর শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দিলো ফেল করা শিক্ষার্থীরা শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না: জামায়াত আমির শিক্ষার্থীরা সপ্তাহে ১ দিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে: তথ্য উপদেষ্টা প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে: শেখ হাসিনা কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩২, জরুরি অবস্থা জারি এক ব্যক্তির পেটে মিলল ১৮০ পেরেক, চুম্বকসহ এক কেজির বেশি নাট-বল্টু! আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের মূল্যবান বন্ধু, দ্রুত সুস্থতা কামনায় প্রধানমন্ত্রীর দোয়া ইরানের হত্যার হুমকি, খাবার বহনের ট্রাকে লুকিয়ে তুরস্ক ছাড়েন ট্রাম্প

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে এনটিআরসিএর পরিবর্তে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়ার সরকারি উদ্যোগের কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এটা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সোমবার (১০ আগস্ট) বিকালে বগুড়া পর্যটন মোটেলে স্থানীয় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশে এমনিতেই শিক্ষিত বেকারের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। মেধাবীরা তাদের মেধার যথাযথ মূল্য পাচ্ছেন না। শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের দায়িত্ব ম্যানেজিং কমিটির হাতে দেওয়া হলে মেধার পরিবর্তে আর্থিক লেনদেন মুখ্য হয়ে উঠবে। এতে মেধাবীরা আবারও বঞ্চিত হবেন। তিনি আরও বলেন, একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হলেও সরকারি দল একটির ফলাফল মেনে সরকার গঠন করলেও গণভোটের ফলাফল মেনে নেয়নি। তারা প্রায় ৭০ শতাংশ জনগণের রায় অস্বীকার করে জাতির সঙ্গে প্রতারণা করেছে।

কোনো ধরনের টালবাহানা না করে গণভোটের রায় মেনে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করতে হবে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এক্ষেত্রে বিরোধী দল বিন্দুমাত্র ছাড় দেবে না। সংসদে দাবি আদায় না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বগুড়া মহানগর শাখার আমির মাওলানা আবিদুর রহমান সোহেল।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বগুড়া অঞ্চলের সহকারী প্রধান নজরুল ইসলাম, বগুড়া জেলা আমির মাওলানা আবদুল হক সরকার, জেলা নায়েবে আমির মাওলানা আবদুল হাকিম সরকার, আবদুল বাছেদ, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, মহানগর নায়েবে আমির মাওলানা আবদুল হালিম বেগ, সেক্রেটারি আ.স.ম. আবদুল মালেকসহ জামায়াতে ইসলামী বগুড়া মহানগর ও জেলা শাখার কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহিলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া মহানগর, জেলা পূর্ব ও পশ্চিম শাখার সেক্রেটারিয়েট সদস্যরাও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল

শিক্ষক নিয়োগে ম্যানেজিং কমিটিকে ক্ষমতা দেওয়া কোনোভাবেই মেনে নেওয়া হবে না: জামায়াত আমির

আপডেট সময় ১২:২৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬