ঢাকা , রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন এবার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না: হোঁচট খেয়ে ব্রাজিল কোচ পটুয়াখালীর কুয়াকাটায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইনদের সমস্যা সম্ভাবনা পর্যবেক্ষনে সিটিজেন ফর হিউম্যান রাইটসের প্রতিনিধি দল মিশরকে জার্সি থেকে সাত তারকা সরানোর নির্দেশ ফিফার  এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন: মনিরা শারমিন বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচ ১-১ গোলে ড্র ইরান-মার্কিন চুক্তির অংশ নয় ইসরায়েল: নেতানিয়াহু ‘সময় ফুরিয়ে আসছে’, সরকারের প্রতি কড়া বার্তা জামায়াত আমিরের ব্রাজিলের আনন্দ মিছিলে গিয়ে প্রাণ গেল যুবকের

পরাজিত জামায়াত প্রার্থীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে

এবার কুমিল্লা (লাকসামমনোহরগঞ্জ) আসনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং বিএনপির ধানের শীষ প্রতীকে বিজয়ী মো. আবুল কালাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সৈয়দ এ.কে.এম. সরওয়ার সিদ্দিকীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেছেন।

গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইফতারের পর লাকসাম বাইপাস এলাকায় লাকসাম ডায়াগনস্টিক সেন্টারে অবস্থিত ড. সরওয়ার সিদ্দিকীর অফিসে যান সংসদ সদস্য আবুল কালাম। এ সময় উভয় নেতার মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। বিজয়ী ও পরাজিতদুই প্রার্থীর এমন সৌহার্দ্যপূর্ণ আচরণকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম বলেন, রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে কিন্তু প্রতিহিংসা নয়। লাকসামমনোহরগঞ্জের মানুষ আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এই এলাকায় শান্তি প্রতিষ্ঠার জন্য। লাকসামমনোহরগঞ্জ হবে দেশের অন্যতম শান্তিপূর্ণ জনপদ; সেই লক্ষ্যেই আমি আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর অফিসে গিয়েছি।

জামায়াতে ইসলামীর প্রার্থী সৈয়দ এ কে এম সরওয়ার সিদ্দিকী বলেন, নবনির্বাচিত সংসদ সদস্য একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমার পক্ষ থেকে তাকে ধন্যবাদ। ইতিবাচক রাজনীতিতে এটি একটি মাইলফলক হয়ে থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়ে জুলাই স্মৃতি স্তম্ভে আগুন

পরাজিত জামায়াত প্রার্থীর অফিসে ফুল ও মিষ্টি নিয়ে গেলেন বিএনপির এমপি

আপডেট সময় ১০:১৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬