ঢাকা, ১ মার্চ ২০২৬: বাংলাদেশ খেলাফত মজলিস-এর আমির আল্লামা মামুনুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকাস্থ ব্রুনেই দারুসসালাম হাইকমিশনের সম্মানিত রাষ্ট্রদূত জনাব হাজী হারিস বিন হাজী ওসমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ ইসলামী শিক্ষা, জনশক্তি খাতে সহযোগিতা, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং বাংলাদেশ ও ব্রুনেইর মুসলিম জনগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ক জোরদারের বিভিন্ন সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বৈঠকটি ছিল অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ।
বৈঠকে বাংলাদেশ ও ব্রুনেইয়ের মধ্যে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে একটি শক্তিশালী ও টেকসই দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তোলার সম্ভাবনা নিয়ে গঠনমূলক মতবিনিময় হয়।
এ প্রসঙ্গে আমিরে মজলিস আল্লামা মামুনুল হক বলেন,
“ব্রুনেই একটি সমৃদ্ধ মুসলিম রাষ্ট্র, যার সঙ্গে বাংলাদেশের ইসলামিক সংগঠনসমূহের সম্পর্ক আরও গভীর ও প্রাতিষ্ঠানিকভাবে বিকাশের যথেষ্ট সুযোগ রয়েছে।”
তিনি আরও বলেন, ইসলামী শিক্ষা ও নৈতিক মূল্যবোধভিত্তিক সামাজিক উন্নয়ন, হালাল শিল্প, দাওয়াহ কার্যক্রম এবং মানবসম্পদ উন্নয়নে পারস্পরিক সহযোগিতা উভয় দেশের জন্যই কল্যাণকর হতে পারে।
উভয় পক্ষ ভবিষ্যতে আনুষ্ঠানিক সহযোগিতার কাঠামো নির্মাণে আগ্রহ প্রকাশ করেন এবং পারস্পরিক যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে সম্মত হন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস-এর যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, আমিরে মজলিসের পররাষ্ট্র ও আন্তর্জাতিক বিষয়ক সচিব জনাব ফারিদ খান এবং ব্রুনেই দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জনাব হাজী রোজাইমি।
ঢাকা
,
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন
শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ
সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয়
হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান
নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড়
মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি
বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ
স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে
জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রুনেই রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সৌজন্য সাক্ষাৎ
-
ডেস্ক রিপোর্ট - আপডেট সময় ০২:০৮:২৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- ১৯৩ বার পড়া হয়েছে
ট্যাগস
জনপ্রিয় সংবাদ

























