ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাত, যুবক নিহত মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি

ইরান বিরোধী মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নেবে না অস্ট্রেলিয়া

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৫২ বার পড়া হয়েছে

এবার ইরান বিরোধী মার্কিনইসরায়েলি সামরিক অভিযানে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই অস্ট্রেলিয়ার। সোমবার দেশটির সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এই স্পষ্ট অবস্থান জানান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং। এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই সামরিক অভিযানে অংশ নেইনি এবং ভবিষ্যতেও এ ধরনের কোনো কর্মকাণ্ডে অংশগ্রহণের সম্ভাবনা আমাদের নেই।

এদিকে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের সম্পর্ক বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত অবস্থায় রয়েছে। সিডনি ও মেলবোর্নে ইহুদিবিদ্বেষী অগ্নিসংযোগের ঘটনায় ইরানি বিপ্লবী গার্ডকে দায়ী করে গত ২০২৫ সালে ক্যানবেরা থেকে ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়। তবে তেহরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।

অতীতের দিকে তাকালে দেখা যায়, ২০০৩ সালের ইরাক যুদ্ধসহ বিভিন্ন সময়ে মার্কিননেতৃত্বাধীন বড় বড় সামরিক অভিযানে অস্ট্রেলিয়া সরাসরি অংশগ্রহণ করেছিল। তবে বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে কোনো সরাসরি যুদ্ধে জড়াতে চাইছে না ক্যানবেরা, যা তাদের আন্তর্জাতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুলনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাত, যুবক নিহত

ইরান বিরোধী মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানে অংশ নেবে না অস্ট্রেলিয়া

আপডেট সময় ১০:৫৭:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬