ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি আমার স্বামীকে হাত-পা বেঁধে পেট কেটে সিমেন্টের বস্তায় বেঁধে হত্যা করা হয়: বিডিআর সদস্যর স্ত্রী

মার্কিন দূতাবাসের পর এবার সৌদি আরবে কূটনৈতিকপাড়ায় জোড়া বিস্ফোরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

এবার রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে ফের বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বার্তাসংস্থা এএফপিকে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলি বের হতে দেখা গেছে। কূটনৈতিক কোয়ার্টার বা ডিপ্লোমেটিক কোয়ার্টার হিসেবে পরিচিত, সেখানে বিদেশি কূটনীতিকরা থাকেন।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে আলজাজিরার লাইভ আপডেটে জানানো হয়, সৌদি কর্তৃপক্ষ রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার খবর নিশ্চিত করার পর শহরটির কূটনৈতিক এলাকায় দুটি নতুন বিস্ফোরণ ঘটেছে। নাম গোপন রাখার শর্তে এক বাসিন্দা বলেছেন, আমি দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি। এরপর ধোঁয়া বের হতে থাকে।

এর আগে বার্তাসংস্থা রয়টার্স জানায়, রিয়াদে মার্কিন দূতাবাসে বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এই হামলার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসকে লক্ষ্য করে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এর ফলে ভবনের একটি অংশেসামান্য অগ্নিকাণ্ডঘটে এবং আংশিক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে একই দিনে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, তাদের নৌবাহিনী সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সাহায্যে একটিজটিল হামলাচালিয়েছে।

এছাড়া, আইআরজিসি কুয়েতের আরিফজান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে। একই সঙ্গে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই পথ দিয়ে কোনো জাহাজ পার হওয়ার চেষ্টা করলে সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার

মার্কিন দূতাবাসের পর এবার সৌদি আরবে কূটনৈতিকপাড়ায় জোড়া বিস্ফোরণ

আপডেট সময় ১০:৫৫:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬