ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
খুলনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাত, যুবক নিহত মেহেরপুরে বাস্তবে রূপ নিতে যাচ্ছিল ‘ছুটির ঘণ্টা’ সিনেমা, বাথরুমে বন্দি ছাত্রীকে অবশেষে উদ্ধার অদক্ষ ব্যক্তিদের হাতে রাষ্ট্র পড়লে জনগণের অনেক ভোগান্তি হয়: স্পিকার ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন বাউফলের পাঁচ নবজাতকের অসহায় পরিবারে ড. মাসুদ এমপির মানবতার স্পর্শ সাবেক আইআরজিসি প্রধান কেন চান যুক্তরাষ্ট্র ইরানে ‘স্থল আক্রমণ’ চালাক ম্যাচ হারের পর ভিনিসিউসকে বায়ার্নের মাঠে রেখেই চলে গেল রিয়ালের বাস মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড গণভোটের রায় পূর্ণ বাস্তবায়নে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে: মামুনুল হক সন্ধ্যায় সাবেক অধিনায়কদের ক্যাপ্টেনস কার্ড দেবে বিসিবি

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
  • ৬৪ বার পড়া হয়েছে

এবার মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের ঘটনায় সারা পৃথিবীতে জ্বালানির সংকট দেখা দিয়েছে। দেশে আমদানির ক্ষেত্রে যেগুলো আগের কমিটমেন্ট ছিল, সেগুলোর চালান বন্ধ হয়ে গেছে। এই সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বুধবার (৪ মার্চ) দুপুরে সচিবালয়ে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জ্বালানিমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র তাদের সরকারের উচ্চ পর্যায়ে এ ব্যাপারে কথা বলবে।

জ্বালানি মজুদ নিয়ে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মজুদকৃত জ্বালানি কিভাবে সাশ্রয় করে ব্যবহার করা যায়, এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে। সব জায়গা থেকে জ্বালানি আনারও চেষ্টা চলছে। মজুদকৃত জ্বালানি দিয়ে মার্চ পর্যন্ত চলবে। ঈদের সময় পর্যন্ত সংকট থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

অসহনীয় বিদ্যুৎ সংকট হবে না বলে আশ্বস্ত করে জ্বালানিমন্ত্রী বলেন, বিদ্যুতের অপচয় বন্ধে সবাইকে সচেতন হতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

খুলনায় পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাত, যুবক নিহত

যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানিমন্ত্রী

আপডেট সময় ০২:৩৬:২৩ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬