ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতবাক ইসরাইলিরা, ভেঙে পড়েছে প্রতিরক্ষা ব্যবস্থাও

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৬২৩ বার পড়া হয়েছে

ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলের উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলি সংবাদমাধ্যম দ্য লোকাল কল-এর সম্পাদক মেরন র‍্যাপোপোর্ট। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, হামলার মাত্রা ও প্রভাব দেখে ইসরাইলিরা রীতিমতো বিস্মিত।

র‍্যাপোপোর্ট বলেন, “যদিও ইসরাইলি সামরিক বাহিনী এই হামলাকে প্রত্যাশিত হিসেবে তুলে ধরার চেষ্টা করছে, বাস্তবে সাধারণ মানুষ হতবাক যে এত বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ইসরাইলের অভ্যন্তরে প্রবেশ করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট বেশি।”

তিনি আরও জানান, কিছু কৌশলগত স্থাপনাতেও হামলা সফলভাবে পরিচালিত হয়েছে। তবে এসব বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য জনগণের সামনে আসছে না সেন্সরশিপের কারণে।

র‍্যাপোপোর্টের ভাষ্য অনুযায়ী, “সবকিছু আমরা জানিও না, আর জানলেও তা প্রকাশ করার অনুমতি আমাদের নেই।”

বিশ্লেষকরা বলছেন, এই হামলার মাধ্যমে ইরানের সামরিক সক্ষমতার একটি বার্তা যেমন দেওয়া হয়েছে, তেমনি ইসরাইলের প্রতিরক্ষা ঘাটতির বিষয়টিও সামনে এসেছে

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় হতবাক ইসরাইলিরা, ভেঙে পড়েছে প্রতিরক্ষা ব্যবস্থাও

আপডেট সময় ০২:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫