ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ, রমনায় জিডি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর-এর বিরুদ্ধে বড় অঙ্কের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রমনা মডেল থানা-এ একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন ব্যবসায়ী মো. সালাহউদ্দিন ভূঞা।
জিডির তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ৪ মার্চ দুপুরে আসিফ আকবরের অনুরোধে একটি বড় অঙ্কের আর্থিক লেনদেন সম্পন্ন হয়। অভিযোগকারী জানান, ডা. কাজী মাজহারুল ইসলাম ও ডা. শাকিল আহমেদের উপস্থিতিতে আসিফ আকবরকে মোট ২ কোটি ৯০ লাখ ৬৫ হাজার টাকা প্রদান করা হয়। এর মধ্যে একটি অংশ তার স্ত্রী সালমা আসিফের ব্যাংক অ্যাকাউন্টে এবং বাকি অংশ নগদে দেওয়া হয়েছিল।
অভিযোগে বলা হয়েছে, লেনদেনের পর আসিফ আকবর মাত্র ৩৯ লাখ টাকা ফেরত দিয়েছেন। বাকি ২ কোটি ৫১ লাখ ৬৫ হাজার টাকা দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পরিশোধ করা হয়নি। পাওনা টাকা চাইলে তিনি বারবার সময়ক্ষেপণ ও নানা অজুহাত দিচ্ছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
নিজের নিরাপত্তা ও পাওনা অর্থ আদায়ের স্বার্থে বিষয়টি আইনি প্রক্রিয়ায় এনেছেন সালাহউদ্দিন ভূঞা। থানার ডিউটি অফিসার আবু হানিফ জিডিটি গ্রহণ করেছেন এবং বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এদিকে, বিসিবির একজন পরিচালকের বিরুদ্ধে এমন গুরুতর আর্থিক অভিযোগ ক্রীড়াঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পাশাপাশি গুঞ্জন রয়েছে, অভিযোগের মধ্যেই আসিফ আকবর দেশ ছেড়ে লন্ডনে পাড়ি জমিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

অপারেশন সিঁদুর: নিহত সেনাদের তালিকা প্রকাশ ভারতের

বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে কোটি টাকার আত্মসাতের অভিযোগ, রমনায় জিডি

আপডেট সময় ০৪:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬