ঢাকা , শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নিহত ১ নোয়াখালীতে ছাত্রীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ, প্রধান শিক্ষক গ্রেপ্তার ১৩ কোটি টাকার প্রতারণার অভিযোগ, পূজা চেরির বাবা গ্রেপ্তার উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া মধ্যপ্রাচ্যে ‘স্থায়ী শান্তি’ আসবে না: রাশিয়া হাজার চেষ্টা করলেও আ.লীগ হতে পারবেন না: বিএনপিকে জামায়াত আমির আজহারী ও জারার ছবি ব্যবহার করে যৌন উত্তেজক ওষুধের বিজ্ঞাপন, গ্রেপ্তার ১০ নিজেদের সক্ষমতার সামান্যই ব্যবহার করেছে ইরান, নিচ্ছে পাল্টা হামলার প্রস্তুতি

গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই শিক্ষার্থী যোদ্ধাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, ১৮০ দিনে ফ্রি স্কুলড্রেস বিতরণ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদদের সন্তান এবং আহত ও পঙ্গুত্ববরণকারী ‘জুলাই শিক্ষার্থী যোদ্ধা’দের জন্য বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি, ২০২৬–২৭ অর্থবছরের পরিকল্পনা এবং আগামী পাঁচ বছরের শিক্ষা খাতের উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় সিদ্ধান্ত নেওয়া হয়, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ২ লাখের বেশি শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুলড্রেস ও কেডস বিতরণ করা হবে। পাশাপাশি খুব দ্রুত সারাদেশের প্রাথমিক পর্যায়ের সব শিক্ষার্থীকেই বিনামূল্যে স্কুলড্রেস ও কেডস দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন করে মুখোমুখি আর্জেন্টিনা-যুক্তরাজ্য, কলকাঠি নাড়ছে ওয়াশিংটন

গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই শিক্ষার্থী যোদ্ধাদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈতনিক শিক্ষা, ১৮০ দিনে ফ্রি স্কুলড্রেস বিতরণ

আপডেট সময় ১০:৫১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬