ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাড়ল কমদামি সিগারেটের দাম ফ্যামিলি কার্ড তৈরির ২৪২ কোটি টাকা খরচ ‘রাষ্ট্রীয় অর্থের অপচয়’: সার্জিস আলম বিয়ের দুই মাসের মাথায় সড়কে ঝরল কিশোরের প্রাণ মেয়াদোত্তীর্ণ গাড়িতে চলছে পিংক বাস, মাসে লোকসান ১২ লাখ! সালথায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০ আগে বলত ‘রাজাকার-যুদ্ধাপরাধী’, এখন বলছে ‘গুপ্ত’: জাহিদুল ইসলাম মন্ত্রীর কাছ থেকে শুনি, তার লম্বা এ কারণে বিদ্যুৎ চলে যায়: ডেপুটি স্পিকার অনিয়ম-দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতা দেশটাকে খেয়ে ফেলছে: এটিএম আজহার সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে ছাত্রশিবিরের তীব্র প্রতিবাদ নিরাপত্তায় যুক্তরাষ্ট্র যথেষ্ট নয়, উপসাগরীয় দেশগুলোকে স্বনির্ভর হতে বলল কাতার

ইরান ট্রাম্পকে সবচেয়ে বড় শত্রু মনে করে হত্যা করতে চায়: নেতানিয়াহুর

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫
  • ৫১৭ বার পড়া হয়েছে

এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেছেন, ইরানের শাসকগোষ্ঠী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তাদের সবচেয়ে বড় শত্রু মনে করে এবং তাকে হত্যার চেষ্টাও করেছিল। গতকাল রবিবার (১৫ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, ‘তারা (ইরান) তাকে (ট্রাম্প) হত্যা করতে চায়। তিনি ইরানের এক নম্বর শত্রু।’ নেতানিয়াহু আরো জানান, ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি বাতিল করেছিলেন এবং কাসেম সোলাইমানিকে হত্যার নির্দেশ দিয়েছিলেন।

এই কারণেই তেহরান তাকে টার্গেট করেছে। নেতানিয়াহুর মতে, ট্রাম্প সোজাসাপ্টা ভাষায় জানিয়েছিলেন—ইরান পারমাণবিক অস্ত্র বানাতে পারবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও চলবে না। নিজের বিষয়েও নেতানিয়াহু জানান, তার বাড়ির শোবার ঘরের জানালায় একবার ক্ষেপণাস্ত্র এসে আঘাত হানে, যা থেকে বোঝা যায় তাকেও লক্ষ্যবস্তু বানানো হয়েছিল। তিনি নিজেকে ট্রাম্পের ‘জুনিয়র পার্টনার’ বলে উল্লেখ করেন।

তিনি জানান, দুজনই ইরানের পারমাণবিক পরিকল্পনার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরান দ্রুত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে—যেগুলো ইসরায়েলের শহরগুলোতে আঘাত হানতে সক্ষম। তিনি বলেন, ‘ইসরায়েলের মতো ছোট দেশ এত বড় হুমকি সহ্য করতে পারে না, তাই আমাদের ব্যবস্থা নিতে হয়েছে।’

তিনি আরো বলেন, ইসরায়েলের সাম্প্রতিক সামরিক অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’ ইরানের পারমাণবিক কর্মসূচিকে অনেকটা পিছিয়ে দিয়েছে এবং এটিকে ইতিহাসের অন্যতম সফল সামরিক পদক্ষেপ বলে অভিহিত করেন। সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, ইরানের নেতারা বিগত ৫০ বছর ধরে নিজেদের জনগণকে দমন করে আসছেন এবং একইসাথে ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাড়ল কমদামি সিগারেটের দাম

ইরান ট্রাম্পকে সবচেয়ে বড় শত্রু মনে করে হত্যা করতে চায়: নেতানিয়াহুর

আপডেট সময় ১১:৩৬:০২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ জুন ২০২৫