ঢাকা , বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ আগামী চার বছর কেউ ভাঙতে পারবে না ব্রাজিলের এই বিশ্বরেকর্ড ধর্ষণে জন্ম নেওয়া শিশুর পিতৃপরিচয় প্রকাশ, কিশোরের ১০ বছরের আটকাদেশ আজ সেই জুলাই, যেখান থেকে শুরু হয়েছিল ইতিহাস বদলের যাত্রা হাসনাত-সারজিস অতিগোপনীয় অভিযোগ নিয়ে নাকি দরবেশ বাবাকে বাঁচাতে দুদকে গিয়েছিলো?: রাশেদ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতের কেরালায় ইসলাম ত্যাগের চেয়ে ইসলাম গ্রহণের হার বাড়ছে নিখোঁজের ৫০ দিন পর রান্নাঘরের মাটি খুঁড়ে মিলল বৃদ্ধের মরদেহ দীপিকা-ক্যাটরিনাকে ছাড়িয়ে শীর্ষে আলিয়া ভাট বিশ্বের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা: ৯ জুলাই চিরবিদায় খামেনির

ইরান-ইসরায়েল সংঘাতে ‘ঘি ঢাললেন’ ট্রাম্প: চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৩:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ৮২৩ বার পড়া হয়েছে

এবার ইরান ও ইসরায়েলের মধ্যে বেড়ে চলা সামরিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে ‘আগুনে ঘি ঢালা’ বলে কড়া ভাষায় নিন্দা জানিয়েছে চীন। খবর দ্য স্ট্রেইটস টাইমস

গত সপ্তাহে ইসরায়েল ইরানের অভ্যন্তরে একাধিক লক্ষ্যবস্তুতে আকস্মিক বিমান হামলা চালায়। দাবি করে, তাদের উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। যদিও তেহরান বারবার পারমাণবিক অস্ত্র অর্জনের অভিযোগ অস্বীকার করে আসছে। এই পরিস্থিতিতে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ বলেন, ‘সবাই অবিলম্বে তেহরান ত্যাগ করুন!’

মঙ্গলবার (১৭ জুন) বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে ট্রাম্পের মন্তব্য সম্পর্কে জিজ্ঞেস করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আগুন উসকে দেয়া, ঘি ঢালা, হুমকি দেয়া এবং চাপ সৃষ্টি করা পরিস্থিতি স্বাভাবিক করতে সাহায্য করবে না, বরং কেবল সংঘাতকে আরও তীব্র ও বিস্তৃত করবে।’

তিনি আরও বলেন, ‘চীন সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলের ওপর যাদের বিশেষ প্রভাব রয়েছে, তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে। যেন অবিলম্বে শান্তি রক্ষায় পদক্ষেপ নেয়া হয় এবং এই সংঘাত ছড়িয়ে পড়া রোধ করা যায়।’

এদিন চীনের ইসরায়েলস্থ দূতাবাসও দেশটির নাগরিকদের উদ্দেশে সতর্কবার্তা দিয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘ইসরায়েল-ইরান সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পর চীনা নাগরিকদের দ্রুত ইসরায়েল ত্যাগ করা উচিত।’ ট্রাম্পের মন্তব্য পারমাণবিক আলোচনা বন্ধের পাশাপাশি মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা ডেকে আনতে পারে। সংঘাত যদি পূর্ণ মাত্রায় রূপ নেয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে: নাহিদ

ইরান-ইসরায়েল সংঘাতে ‘ঘি ঢাললেন’ ট্রাম্প: চীন

আপডেট সময় ০৩:৪৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫