ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে

ইরানে ইসরায়েলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে: কাতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
  • ১৯৯৫ বার পড়া হয়েছে

এবার ইরান-ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি। তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার কড়া নিন্দা জানিয়েছেন। পাশাপাশি আঞ্চলিক শান্তি ফিরিয়ে আনতে অবিলম্বে সহিংসতার পথ পরিহারের আহ্বান জানিয়েছেন তিনি।

এদিকে সংবাদ সম্মেলনে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার ঘটনাকে ‌‌‘‘অবিবেচনাপ্রসূত পদক্ষেপ’’ হিসেবে আখ্যায়িত করেন। ইসরায়েলি এই হামলার ‘‘ভয়াবহ পরিণতি’’ হতে পারে উল্লেখ করে কড়া নিন্দা জানান তিনি।

মাজেদ আল-আনসারি বলেন, এই হামলার সময়টিও তাৎপর্যপূর্ণ। কারণ ইরান যখন ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিকভাবে ইতিবাচক পথে আলোচনায় প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই হামলা চালানো হয়েছে। আর ওই আলোচনায় আঞ্চলিক অনেক দেশ সরাসরি যুক্ত ছিল।

তিনি বলেন, কাতার এখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যস্থতায় সক্রিয় রয়েছে এবং একটি চুক্তির ব্যাপারে যুক্তরাষ্ট্রের আগ্রহ রয়েছে বলে দোহা বিশ্বাস করে। আনসারি বলেন, আমরা ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ চালিয়ে যাব। সূত্র: আল জাজিরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি

ইরানে ইসরায়েলি হামলার ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে: কাতার

আপডেট সময় ০৬:০৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ জুন ২০২৫