ঢাকা , রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাওনা টাকার দাবিতে জানাজা আটকে রাখার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সমালোচনার ঝড় হজ শেষে দেশে ফিরেছেন ৬,১৭৫ বাংলাদেশি হাজি, সৌদি আরবে মৃত্যু ৩৭ জনের ইরাক যুদ্ধকে ‘চরম বোকামি’ বললেন ট্রাম্প, ইরানেও মার্কিন উপস্থিতি নিয়ে প্রশ্ন জেলা প্রশাসকের কাছে ১০ কোটি টাকার ব্যাখ্যা চাইলেন হাসনাত আব্দুল্লাহ হাকিমপুরে কথিত বাংলাদেশিদের ভিড়, কী ঘটছে সীমান্তে জামায়াত-এনসিপির টাকা মানেই জান্নাতের টাকা: রাশেদ খাঁন ঈদের ছুটিতে জবি ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে কাছে পেয়ে নূরজাহান বেগমের স্বপ্নপূরণ তৃণমূল নেতা অভিষেককে ডিম-জুতো নিক্ষেপ, হেলমেট পরে গেলেন নিহত কর্মীর বাড়িতে প্যারোলে মুক্তি পেয়ে বাবার লাশের সামনে অঝোরে কাঁদলেন সাবেক এমপি সুজন

মতপার্থক্য থাকলেও সংলাপ চলবে, এক বৈঠকেই চুক্তির আশা কেউ করেনি: ইরান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

এবার পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইরানের দীর্ঘ ১৪ ঘণ্টার বৈঠক কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই শেষ হলেও ইরান জানিয়েছে, মতপার্থক্য থাকা সত্ত্বেও সংলাপ এখন আরও গভীর কারিগরি পর্যায়ে প্রবেশ করেছে। এছাড়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, এক বৈঠকেই চুক্তিতে পৌঁছানো যাবে, এমন আশা কেউ করেনি। 

রোববার (১২ এপ্রিল) জিও নিউজের খবরে বলা হয়, ইরান সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইসলামাবাদে উচ্চপর্যায়ের বৈঠক শেষে উভয় পক্ষের বিশেষজ্ঞ দল এখন লিখিত প্রস্তাব ও কারিগরি নথি আদানপ্রদান করছে। কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে মতভেদ থাকলেও আলোচনা চলমান থাকবে। এর মাধ্যমে সংকট নিরসনের পথ খোঁজার চেষ্টা অব্যাহত রয়েছে।

পাকিস্তান সরকার এই আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার জোর দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের জন্য যুদ্ধবিরতি বজায় রাখা অত্যন্ত জরুরি। তিনি জানান, ভবিষ্যতেও পাকিস্তান দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে কাজ করে যাবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘তেহরান ও ওয়াশিংটন এক বৈঠকেই একটি চুক্তিতে পৌঁছাবে, এমনটা কেউ আশা করেনি। কয়েকটি বিষয়ে অগ্রগতি হলেও দুই থেকে তিনটি গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত রয়েছে।

তিনি আরও বলেন, ‘দীর্ঘদিনের সংঘাত ও অবিশ্বাসের প্রেক্ষাপটে এই আলোচনা হয়েছে, তাই ধাপে ধাপে অগ্রগতি অর্জনই এখানে মূল বিষয়। এটা স্বাভাবিক যে, আমরা শুরু থেকেই এক বৈঠকেই একটি চুক্তিতে পৌঁছানোর আশা করিনি। ইরান, পাকিস্তান ও আঞ্চলিক মিত্রদের সঙ্গে যোগাযোগ অব্যাহত থাকবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাওনা টাকার দাবিতে জানাজা আটকে রাখার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে, সমালোচনার ঝড়

মতপার্থক্য থাকলেও সংলাপ চলবে, এক বৈঠকেই চুক্তির আশা কেউ করেনি: ইরান

আপডেট সময় ০১:৪৯:৪৫ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬