ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
তাবাসের মতো ইস্পাহানেও যুক্তরাস্ট্রের পরাজয় অনিবার্য: পেজেশকিয়ান সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ৮০ কিমি ঝড়ের পূর্বাভাস, ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত ২০২৭ সালের এসএসসি পরীক্ষা এগিয়ে আনার ঘোষণা আপনাদের মিউজিয়ামে রাখলে টিকিট কেটে মানুষ দেখতে আসতো: ছাত্রদল নেতাদের আম্মার প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন: অর্থমন্ত্রী প্রেসিডেন্সি ‘বিপজ্জনক পেশা’, জানলে নির্বাচন করতাম না: ট্রাম্প শিক্ষার্থীরা ভাইরাল হতে চায়: শিক্ষামন্ত্রী ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: আইজিপি তারেক রহমানের আমন্ত্রণে বাংলাদেশে এসেছিলেন বিল গেটস: প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মানিকগঞ্জ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন মারা গেছেন। রোববার (২৬ এপ্রিলভোর পৌনে ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, এক ছেলে এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। বাদ যোহর মানিকগঞ্জের সিংগাইর হাইস্কুল মাঠে প্রথম জানাজা ও বাদ মাগরিব রাজধানীর নাজিমুদ্দিন রোডস্থ কবিরাজ জামে মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

গোলাম সারোয়ার মিলন দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন সক্রিয় ছিলেন এবং বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন। ১৯৮১৮২ মেয়াদের জাতীয়তাবাদী ছাত্রদলের প্রথম নির্বাচিত সভাপতি ছিলেন মিলন। এর আগে, ভাসানীন্যাপ সমর্থিত বাম ছাত্র সংগঠনে জাতীয় ছাত্রদলে যুক্ত ছিলেন তিনি।

১৯৮৬ সালে জাতীয় পার্টিতে যোগদান করে প্রেসিডিয়াম সদস্য মনোনীত হয়েছিলেন তিনি। তৃতীয় ও চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তৎকালীন মানিকগঞ্জ৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মিলন। হুসেইন মুহাম্মদ এরশাদের মন্ত্রিসভায় তিনি শিক্ষা উপমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৭ সালের আলোচিত ওয়ানইলেভেনের পর ফেরদৌস আহমেদ কোরেশীর প্রগতিশীল গণতান্ত্রিক দলে (পিডিপি) যোগ দেন। পরবর্তীতে আবারও জাতীয় পার্টিতে যোগদান করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তিনি সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্পধারায় যোগ দিয়ে মানিকগঞ্জ২ আসন থেকে কুলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করে পরাজিত হন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তাবাসের মতো ইস্পাহানেও যুক্তরাস্ট্রের পরাজয় অনিবার্য: পেজেশকিয়ান

মারা গেলেন সাবেক শিক্ষা উপমন্ত্রী গোলাম সারোয়ার মিলন

আপডেট সময় ১০:২৭:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬