এবার শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, এখনকার তরুণ প্রজন্ম নৈতিকতায় বিপর্যস্ত। রোববার (২৬ এপ্রিল) রাজধানীতে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট করলেও গবেষণার জন্য আমাদের বাজেট নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাক্ষেত্রে ৫ শতাংশ জিডিপি বিনিয়োগের সিদ্ধান্ত দিয়েছিলেন, আমরা ওই বিষয়ে এগিয়ে যাচ্ছি।
প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে তিনি বলেন, ‘প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কোন দিকে যাচ্ছে এখনো বুঝে উঠতে পারছি না। এটিকে কি বাণিজ্যকরণ করা হচ্ছে কিনা?’
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, গুজব ছড়ানোর আগে ভেরিফাই করে নিবেন। আমাদের চেষ্টা রয়েছে সফলভাবে পরীক্ষা নেওয়ার।
তিনি বলেন, ডিসেম্বর মাস হচ্ছে পরীক্ষার মাস। জানুয়ারি থেকে যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্লাস শুরু করতে পারে সে বিষয়ে আমরা কাজ করবো।

ডেস্ক রিপোর্ট 



















