ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ডে গ্রেপ্তার হিশাম সম্পর্কে বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য

গোয়েন্দারা আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে সব ধরনের সংশ্লিষ্টতা অস্বীকার করেন। পরে ফোন রেকর্ডের তথ্য দেখানো হলে তিনি বয়ান পরিবর্তন করে বলেন, লিমনের অনুরোধে তিনি তাকে ওই এলাকায় নামিয়ে দিয়ে যান। তবে তদন্তকারীরা এই বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

আদালতের নথিতে আরও উল্লেখ করা হয়েছে, লিমনের ফ্ল্যাটে ব্যাপক রক্তের চিহ্ন পাওয়া গেছে। রান্নাঘর থেকে শোবার ঘর পর্যন্ত রক্তের ফোঁটা ও ছিটা এবং বড় পরিসরে দাগ শনাক্ত করা হয়। ট্র্যাশ কম্প্যাক্টর থেকে উদ্ধার করা হয় লিমনের ব্যক্তিগত জিনিসপত্র, বৃষ্টির গোলাপি আইফোন কেস এবং রক্তমাখা কাপড়।

এ ছাড়া ফ্ল্যাট থেকে জব্দ রসিদে দেখা যায়, নিখোঁজের দিন রাতেই পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রী কেনা হয়েছিল। যদিও আবুঘরবেহ তা অস্বীকার করেন। তবে তদন্তে তার ফোনে ডেলিভারি অর্ডারের প্রমাণ মিলেছে।

আরও উদ্বেগজনক তথ্য হলো, সন্দেহভাজন এই ব্যক্তি ঘটনার আগের কয়েক দিন ধরে এআইভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটিতে ‘মানুষের মৃতদেহ কীভাবে গোপন করা যায়’-এমন প্রশ্নের উত্তর অনুসন্ধান করেছিলেন বলে তদন্তকারীরা জানিয়েছেন।

বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, আদালতের এসব নথি তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এনেছে, তবে হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে আরও সময় লাগতে পারে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

আপডেট সময় ১০:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬