ঢাকা , মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু আকাশে হঠাৎ দেখা গেল আগুনের গোলা, কৌতূহলের সৃষ্টি জুয়া ও মাদকের বিরুদ্ধে অভিযানে নামছে সরকার ৫ দিন পর আদানির বন্ধ ইউনিট চালু, বেড়েছে বিদ্যুৎ সরবরাহ বজ্রপাতে সোমবারও ৪ জেলায় ৯ জনের মৃত্যু গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক নজরুল বিশ্ববিদ্যালয়ে, তদন্ত কমিটি গঠন অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক নুসরাতের মনোনয়নপত্র গ্রহণে আদালতের আদেশ বাস্তবায়ন করবে ইসি, আপিলে যাবে না সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: আদালতের প্রকাশিত নথিতে চাঞ্চল্যকর তথ্য, গুরুত্বপূর্ণ আলামত জব্দ

অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নোয়াখালীতে অটোরিকশায় মাইক বেঁধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে আলাউদ্দিন নামে এক যুবককে আটক করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জেলা শহর থেকে তাকে আটক করা হয়।

আটক আলাউদ্দিন সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে।

এর আগে সোমবার সকালে অটোরিকশায় মাইক বেঁধে শহরের প্রধান সড়কে ঘুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে’ স্লোগান দিচ্ছিলেন আলাউদ্দিন। একপর্যায়ে তিনি জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকলে স্থানীয় কয়েকজন তাকে আটক করে পিটুনি দিয়ে ছেড়ে দেন। এ সময় প্রচারে ব্যবহৃত অটোরিকশার চালককেও চড়-থাপ্পড় দেওয়া হয় এবং অটোরিকশা থেকে মাইক এবং অ্যামপ্লিফায়ার খুলে নেওয়া হয়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল ইসলাম বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নামে মাইকে স্লোগান দেওয়ার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যায়। কিন্তু তখন ওই যুবককে পাওয়া যায়নি। পরে ভিডিও ফুটেজ দেখে সন্ধ্যায় অভিযান চালিয়ে শহর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

চব্বিশের ৫ আগস্টের পর থেকে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়টি অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর আগে বিভিন্ন সময় কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছিল। বর্তমানে সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড দৃশ্যমান না থাকলেও এই ঘটনাটি জনমনে কৌতূহল সৃষ্টি করেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিরিয়ানি ও তরমুজ খাওয়ার পর একই পরিবারের ৪ সদস্যের ‘রহস্যজনক’ মৃত্যু

অটোরিকশায় মাইক বেঁধে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া সেই যুবক আটক

আপডেট সময় ১১:৩৬:১৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬