ঢাকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তেল পাচারের অভিযোগে দুইজন আটক

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

তেল পাচারের অভিযোগে দুইজন আটক

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি ফিলিং স্টেশনকে কেন্দ্র করে তেল পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে ভোলাহাট থানা পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার ‘মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন’ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— ফিলিং স্টেশন মালিকের ছোট ভাই মো. সাখাওয়াত হোসেন ওরফে মোজি এবং স্টেশনের ক্যাশিয়ার মো. রাশেদুল ইসলাম ওরফে হৃদয়। তারা উভয়েই ভোলাহাট উপজেলার বাসিন্দা।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারেক বিষয়টি নিশ্চিত করে জানান, ‘দ্য স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ এর ২৫ ও ২৫(ডি) ধারায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাদের আটক করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, তেল পাচার চক্রের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান আরও জোরদার করা হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

তেল পাচারের অভিযোগে দুইজন আটক

আপডেট সময় ০৯:২৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬