ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার পাটওয়ারীর গাড়ি ব্যবহার নিয়ে বিতর্কে আলোচনায় আসা সেই তুষার ভূঁইয়াকেই মাদারীপুর জেলা কমিটির আহ্বায়ক করল এনসিপি ছাত্রদল নেতার বাসায় ডিবির অভিযান, ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার রাস্তার বেহাল দশা, এমপির দৃষ্টি আকর্ষণ করে ব্রাহ্মণবাড়িয়ায় মাইকিং বিশ্ববিদ্যালয় দিল ৩৫ লাখ, ডাকসু করল ৩৫ কোটি টাকার কাজ যে-ই ক্ষমতায় যায় সে-ই হাসিনা হতে চায়: মামুনুল হক প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার রাজকীয় আয়োজনে বিদায় সংবর্ধনা দেওয়া হলো শিক্ষিকাকে

‘ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি’: তাসনিম নিউজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫
  • ৯০৪ বার পড়া হয়েছে

ইরানের হামলা মোকাবিলা করতে পারছে না ইসরায়েল। দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে একের পর এক হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে বলে দাবি করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারই করেনি।

বৃহস্পতিবার (১৯ জুন) ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক বিশ্লেষণে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষজ্ঞদের ধারণা, ইরান এখনো তাদের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেনি। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা কৌশলকে অকার্যকর করতে ইরান বেশ কিছু কৌশল নিয়েছে। এর মধ্যে রয়েছে একযোগে রাতে এবং দিনে হামলা চালানো, যার ফলে ইসরায়েল পুনর্গঠনের সুযোগ পাচ্ছে না। এছাড়া প্রতারণামূলক অপারেশন এবং প্রকৃত হামলার সমন্বয়ের মাধ্যমে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করা হচ্ছে।

ইরান এসব হামলায় ব্যালিস্টিক মিসাইল এবং সুইসাইড ড্রোনসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করছে। প্রতিবেদনে দাবি করা হয়, এই ক্ষেপণাস্ত্রগুলো থ্যাড, আয়রন ডোম এবং ডেভিডস স্লিংয়ের মতো আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ভেদ করতে সক্ষম, যার ফলে ইসরায়েলের নিরাপত্তার নিশ্চয়তা হারিয়েছে।

তাসনিম নিউজ জানিয়েছে, ইরানের এই প্রতিশোধমূলক হামলা কোনো নির্দিষ্ট এলাকায় সীমাবদ্ধ নয়, বরং দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত বিস্তৃত। তাদের কাছে ইসরায়েলের সামরিক ঘাঁটি, তেল শোধনাগার এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর একটি বিশাল তথ্যভাণ্ডার রয়েছে, যা ব্যবহার করে হামলা চালানো হচ্ছে।

ইরানের সশস্ত্র বাহিনী বারবার সতর্ক করে বলেছে, দখলকৃত অঞ্চলের কোথাও আর নিরাপদ নয়। বিশেষজ্ঞরা বলছেন, যেহেতু ইরান এখনো তাদের দূরপাল্লার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্মোচন করেনি, তাই ইসরায়েলের জন্য অপ্রত্যাশিত ও কৌশলগত হামলার এই ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি

‘ইরান এখনো তার সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র বেরই করেনি’: তাসনিম নিউজ

আপডেট সময় ০৯:২১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫