ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

এবার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চালানো যুদ্ধকে অবৈধ বলে আখ্যা দিয়েছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এ মন্তব্য করেন। হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার মধ্যে মঙ্গলবার (৫ মে) বেইজিং সফরে যান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা অব্যাহত রাখতে চীন প্রস্তুত।

তিনি জোর দিয়ে বলেন, ‘একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি অপরিহার্য। এই অঞ্চল একটি সংকটপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে, যেখানে উভয় পক্ষের মধ্যে সরাসরি বৈঠক প্রয়োজন।এসময় চীনেরদৃঢ় অবস্থানেরজন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নিন্দা করায় ধন্যবাদ জানান আরাঘচি। তিনি বলেন, বেইজিংইরানের ঘনিষ্ঠ বন্ধু হিসেবেই থাকবে

আব্বাস আরাঘচি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধকেএকটি নির্লজ্জ আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘনহিসেবে উল্লেখ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আলোচনায় আমাদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বাত্মক চেষ্টা করবে তেহরান। ইরান শুধু একটি ন্যায্য চুক্তি গ্রহণ করবে।

এদিকে যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধেরআক্রমণাত্মক পর্যায়শেষ করেছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ওয়াশিংটন তারউদ্দেশ্য অর্জন করেছেএবং ইরানের বন্দরগুলোতে অবরোধ আরোপের মাধ্যমেআত্মরক্ষার্থেকাজ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,  অপারেশন এপিক ফিউরিশেষ হয়েছে, যেমনটা প্রেসিডেন্ট (ট্রাম্প) কংগ্রেসকে জানিয়েছেন। আমরা অভিযানের ওই পর্যায়টি শেষ করেছি। তথ্যসূত্র: মিডল ইস্ট আই

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

আপডেট সময় ০৪:৪৭:৪৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬