ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: রুমিন ফারহানা দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি আমাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ বলা হয়েছিল: তাসনিম জারা কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার: এসপি মাসুদ গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা তামিলনাড়ুতে নতুন নাটক! থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠান স্থগিত তাহাজ্জুদ নামাজে কেরাতে ভুল হলে করণীয় কী? ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ আগামীকাল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

ভারতের তামিলনাডুতে সরকার গঠন নিয়ে চলমান রাজনৈতিক টানাপোড়েনের অবসান ঘটলো। সিনেমার ক্লাইমেক্সের মতো নানা চড়াই-উতরাই পার করে শেষ পর্যন্ত সরকার গঠন করতে যাচ্ছে থালাপতি বিজয়ের তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)।

সদ্য সমাপ্ত নির্বাচনে ১০৮টি আসন জিতেছে টিভিকে। যদিও সরকার গঠন করতে দলটির প্রয়োজন ছিল ১১৮ আসনের। শুরুতে কংগ্রেসের ৫টি আসনের সমর্থন পেলেও তা সরকার গঠনের জন্য যথেষ্ট ছিল না। তবে শেষ পর্যন্ত ভিসিকে এবং দুই বামপন্থি দল সিপিআইএম এবং সিপিআই সমর্থনে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। এরপরই চেন্নাইয়ের লোকভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানায় দলটি।

এশিয়া নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৮ মে) রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছ থেকে সরকার গঠনের জন্য সবুজ সংকেত দেওয়া হয়। এর আগেও বুধ ও বৃহস্পতিবার টানা দুই দিন পরপর দুজনের সাক্ষাৎ হয়েছিল। তবে একক সংখ্যা গরিষ্ঠতা না থাকায় আরলেকার সরকার গঠনের জন্য বিজয়ের দাবি নাকচ করে দে

এনডিটিভি জানিয়েছে, সর্বোচ্চ পর্যায়ের আলোচনার পর দুজন করে বিধায়ক থাকা তিনটি দল টিভিকে-কে সমর্থন জানিয়েছে। তারা আগে ডিএমকের মিত্র ছিল।

এর আগে ডিএমকে প্রধান স্ট্যালিন জোটের ছোট দলগুলোর উদ্দেশে বলেছিল, নিজস্ব বিবেচনায় চাইলে টিভিকে-কে সমর্থন করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য সম্পূর্ণ স্বাধীনতা পাবে বিধায়করা।

এতে ভিসিকে প্রধান থোল থিরুমাভালাভান নিজেই মন্ত্রিসভায় যোগ দিতে পারেন বলে অসমর্থিত সূত্র দাবি করেছে। সেই সঙ্গে কংগ্রেসও দুটি মন্ত্রী পদ আশা করছে বলে জানা গেছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ আগামীকাল

আপডেট সময় ০৯:২২:০১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬