ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে মিসাইল না থাকলে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত হতো ইরান: ইরানের প্রেসিডেন্ট নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে: শিক্ষামন্ত্রী স্কটল্যান্ডকে হারালে আরেক বিপদ ব্রাজিলের! শি জিনপিং-তারেক রহমান বৈঠকের অপেক্ষা, আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা যমজ কন্যা সন্তান হওয়ায় তালাক, থানায় ফের বিয়ে কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ ইরান রাষ্ট্র হিসেবে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে বড় ধরনের অর্থনৈতিক সুযোগ পাবে: রুবিও বিপৎসীমার ওপরে তিস্তার পানি, খুলে দেওয়া হয়েছে সব জলকপাট মসজিদে ঝুলন্ত অবস্থায় ইমামের মরদেহ উদ্ধার, রুমে মিলল চিরকুট

কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

এবার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রইরান সমঝোতা স্মারকে ক্ষেপণাস্ত্র কর্মসূচির কোনও উল্লেখ নেই এবং বিষয়টি কখনোই আলোচনার টেবিলেও ছিল না। এমনকি কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার (২৩ জুন) ইসলামাবাদ সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেহবাজ বলেন, ‘আমি পূর্ণ দায়িত্ব নিয়েই বলতে পারি, এই সমঝোতা স্মারকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিষয়ে কোনও কথাই উল্লেখ নেই। এটি কখনোই আলোচনার টেবিলে ছিল না, আলোচ্যসূচিতেও ছিল না। এমনকি ইরানও এ বিষয়ে আলোচনা করতে চায়নি।

তিনি আরও বলেন, ‘এটি কোনও ধারণা বা অনুমান নয়, বরং বাস্তব সত্য।গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইলেকট্রনিকভাবে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার যুদ্ধের অবসান এবং লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ করা। শেহবাজ শরিফ বলেন, আন্তর্জাতিক বিষয়ে দ্বিচারিতা বা ভণ্ডামি করা উচিত নয়। তিনি বলেন, ‘এটা হতে পারে না যে কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে, কিন্তু ইরানের থাকবে না তার ভাষায়, ‘এ ধরনের দ্বিমুখী অবস্থান মেনে নেয়া যায় না।

পাকিস্তানের এই প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কিছু পক্ষ এই শান্তি চুক্তি ভণ্ডুল করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘তারা চায় না যে মহান ইরানি জাতি যুদ্ধের ধ্বংসস্তূপ থেকে উঠে এসে আবারও উন্নতি ও মর্যাদার শিখরে পৌঁছাক।শেহবাজ বলেন, এই অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা অব্যাহত রাখবে পাকিস্তান। তিনি বলেন, ‘সম্মান ও মর্যাদার ভিত্তিতে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাব।

এদিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রইসরায়েলের যুদ্ধেহাজারো মূল্যবান প্রাণহারানোর ঘটনায় সমবেদনা জানান শেহবাজ শরিফ। তিনি ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুতেও শোক প্রকাশ করেন এবং পাকিস্তানের জনগণের পক্ষ থেকে ইরানের জনগণের প্রতি পূর্ণ সংহতি জানান। তিনি যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন দেয়ার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আলসিসিকে ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেন, যারা এই যুদ্ধবিরতিতে সন্তুষ্ট নয়, তারা নাশকতার চেষ্টা করতে পারে। শেহবাজ বলেন, কঠিন সময়ে পাকিস্তান ও ইরান সব সময় একে অপরের পাশে থেকেছে। ভবিষ্যতেও দুই দেশ বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করবে। তিনি জানান, আগামী সপ্তাহে তিনি তেহরান সফর করবেন। পাশাপাশি আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে পাকিস্তানের একটি প্রতিনিধি দল পাঠানো হবে বলেও ঘোষণা দেন তিনি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রকে পেছনে ফেলে, বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে

কিছু দেশের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র থাকবে কিন্তু ইরানের থাকবে না, এটা হতে পারে না: শেহবাজ

আপডেট সময় ১১:১৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬