ঢাকা , শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত এমপিদের সন্তানদের স্থানীয় স্কুলে পড়ানো বাধ্যতামূলক করা উচিত: রুমিন ফারহানা দেশে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানি আমাকে ‘জামায়াতের ছাত্রী সংস্থার প্রোডাক্ট’ বলা হয়েছিল: তাসনিম জারা কোনো বাপের বেটার ক্ষমতা নেই এখানে কিছু করার: এসপি মাসুদ গাজীপুরে এক পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা তামিলনাড়ুতে নতুন নাটক! থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠান স্থগিত তাহাজ্জুদ নামাজে কেরাতে ভুল হলে করণীয় কী? ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে

ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই কক্সবাজার সমুদ্র সৈকতের আকাশে দেখা মিলেছে রহস্যময় আলোর এক দীর্ঘ রেখা, যা দেখতে অনেকটা ক্ষেপণাস্ত্রের মতো। বিরল এ দৃশ্য ঘিরে সৈকতে থাকা পর্যটক ও স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় চাঞ্চল্য। কেউ মোবাইলে মুহূর্তটি ধারণে ব্যস্ত হয়ে পড়েন, আবার অনেকেই আতঙ্কিত হয়ে বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু করেন।

পরে জানা যায়, ভারতের জলসীমায় দূর পাল্লার মিসাইল পরীক্ষা করা হয়েছে। যা দেখা গেছে বাংলাদেশের উপকূলীয় সীমান্ত এলাকায়। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে দেখা গেছে দৃশ্যটি। ঠিক একই রকম দৃশ্য দেখা গেছে বাগেরহাটে সুন্দরবন এলাকার শরণখোলা পয়েন্টে।

ভারতের জলসীমায় দূর পাল্লার এই মিসাইল পরীক্ষার বিষয়টি সম্পর্কে আগেই জানতো বাংলাদেশের নৌবাহিনী।

কক্সবাজারে এক পর্যটক বলেন, ‘হঠাৎ দেখতে পেয়ে প্রথমে ভয় পেয়েছি। দেখতে অনেকটা ইরান-ইসরাইল যুদ্ধের মিসাইলের মতো। পরে অবশ্য বিষয়টিকে উপভোগ করেছি। বিভিন্ন সময় চান্দের আলো উপভোগ করেছি প্রথমবার এমন রেখা দেখতে পেলাম।’

আরেক পর্যটক সাইফুল ইসলাম বলেন, ‘পরিবার নিয়ে বেড়াতে এসেছি। এমন দৃশ্যের সাক্ষী হবো ভাবিনি। তবে সবাই বিষয়টিকে উপভোগ করেছে।’

তবে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেননি কক্সবাজারের আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আব্দুল হান্নান।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল ‘অগ্নি-৬’-এর পরীক্ষা চালাতে পারে ভারত। ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করে ভারত।

এ বিষয়ে তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে বলে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস। এই বিধিনিষেধটি ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার অঞ্চলজুড়ে প্রযোজ্য হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল ভারত

ভারতের মিসাইলের ঝলকানি দেখা গেলো সুন্দরবন-কক্সবাজারের আকাশে

আপডেট সময় ০১:১৬:৫১ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬