ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম দেশে তিন বছরে বন্ধ ৪ শতাধিক গার্মেন্টস কারখানা আসিফের দু/র্নী/তি/কা/ণ্ডে সচিবসহ ফেঁ/সে যাচ্ছেন যেসব ঊর্ধ্বতন কর্মকর্তা দেশে প্রধান অপরাধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী গ্যাস সংকটে নরসিংদীতে কাঠ পুড়িয়ে শতাধিক কারখানা সচলের চেষ্টা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি বন্ধ করল নেপাল জামালপুরে রাজিব বাস ইস্যুতে এনসিপির মানববন্ধনে হামলা জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে আইডিবি এমপি হয়ে প্রথমবার সংসদে নিজ দপ্তরে মির্জা আব্বাস

চাঁদপুরে মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করল শিক্ষার্থীরা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • ১৭৩ বার পড়া হয়েছে

এবার চাঁদপুরে বিশ্ব মা দিবস উপলক্ষ্যে হয়েছে এক ব্যতিক্রম আয়োজন। মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের মধ্য দিয়ে চাঁদপুরে একটি স্কুলের শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে সম্মান প্রদর্শন করে পালন করেছে বিশ্ব মা দিবস। রোববার (১০ মে) বিকেলে মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। 

এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সারিবদ্ধভাবে বসানো মায়েদের সামনে হাঁটু গেড়ে বসে সন্তানরা। পানি দিয়ে তারা তাদের মায়েদের পা ধুয়ে দেয়। এ সময় অনেক মা ও সন্তানের চোখে আনন্দাশ্রু দেখা যায়। মায়ের পা ধুয়ে শ্রদ্ধা জানানো এক শিক্ষার্থী বলে, মা আমাদের জীবনের প্রথম আশ্রয় ও নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। কর্মব্যস্ততার ভিড়ে হয়ত প্রতিদিন মাকে বলা হয় না মা তোমাকে কত ভালোবাসি, কিন্তু আজকের এই আয়োজনের মাধ্যমে মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ পেয়ে আমরা ধন্য।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. জাভেদ হোসেন বলেন, বিশ্ব মা দিবস কেবল একটি আনুষ্ঠানিক দিবস নয়, এটি মায়ের প্রতি হৃদয়ের অনুভূতি প্রকাশের একটি উপলক্ষ। ব্যস্ত জীবনের ভিড়ে অনেক সময় প্রিয় মানুষটিকে বলা হয় নামা, তোমাকে অনেক ভালোবাসি। অথচ একজন মা সন্তানের জন্য নির্ঘুম রাত কাটান, নিজের কষ্ট লুকিয়ে রাখেন, অসুস্থতার সময় পাশে থাকেন এবং জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে সাহস জোগান। তাই এই দিনটি যেন মায়ের প্রতি না বলা ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ সুযোগ হয়ে ওঠে।

এ সময় সহকারী প্রধান শিক্ষক ইমরান হোসেনসহ অন্যান্য শিক্ষকশিক্ষিকা ও অভিভাবক ও শিক্ষার্থীদের মায়েরা উপস্থিত ছিলেন 

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের তুলনায় পাকিস্তানের কোক স্টুডিও সেরা: আতিফ আসলাম

চাঁদপুরে মায়ের পা ধুয়ে বিশ্ব মা দিবস পালন করল শিক্ষার্থীরা

আপডেট সময় ১০:৩১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬